বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

নরওয়েজিয়ান উড

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Saraf Hasan (০ পয়েন্ট)

X পার্ট : ১১ ওর গলার স্বর অন্যরকম শোনাল । আমি বুঝতে পারলাম সম্ভবত এমন কিছু বলে ফেলেছি যা বলা ঠিক হয়নি । "বলো! কী করে এসব বললে আমাকে?" মাটির দিকে চোখ রেখে নাওকো জিজ্ঞেস করল । "তুমি এমন কিছু বলোনি যা আমি নিজে জানি না । 'রিল্যাক্স। হাল্কাভাবে নাও সব হালকা লাগবে' এসব আমাকে বলার কী মানে?আমি যদি এখন সব ছেড়ে দেই আমি ভেঙ্গে পড়বো । আমি সবসময় এভাবেই পার করে এসেছি । এইটাই জীবনের একমাত্র পথ যেটা আমি জানি । যদি এক মুহূর্তের জন্যও রিলাক্স করি,আমি আর আগের পথ ফিরে পাবো না । একদম ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাবো । এই সহজ ব্যাপারটা তুমি বুঝতে পারছো না অথচ আমার দেখাশোনা করতে চাইছো কি মনে করে?" । আমি কোন কথা বললাম না । "আমি দিশেহারা হয়ে গিয়েছি । সত্যি অনেক দিশেহারা আমি । তুমি যা ভাবছো,আমার সমস্যা তারচেয়ে অনেক গভীর । গভীর এবং অন্ধকার । আচ্ছা আমাকে বলো,তুমি কিভাবে সেদিন আমার সাথে বিছানায় গিয়েছিলে? কি করে পারলে এরকম করতে? কেন একা ছেড়ে দিলে না আমাকে?" । পাইন বনের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছিলাম । ভীতিকর রকমের নিস্তব্ধতা । পথের উপর পড়ে ছিল গ্রীষ্মের শেষে মরে শুকনো হয়ে যাওয়া পোকামাকড়,সেগুলো আমাদের জুতোর নিচে পড়ে মচমচ শব্দ করছিল । (চলবে. . .)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৭ জন


এ জাতীয় গল্প

→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now