বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

নরওয়েজিয়ান উড

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Saraf Hasan (০ পয়েন্ট)

X পার্ট : ২ আমি ভাবছিলাম এই জীবনে কত কি হারিয়েছি । কত সময় বয়ে গেছে । কত বন্ধু মারা গেছে কিংবা হারিয়ে গেছে । কত অনুভুতিই বা হারিয়ে গেছে যা হয়তো আর কখনও ফিরে পাওয়া যাবে না । প্লেন গেটের কাছে পৌঁছালে যাত্রিরা সিটবেল্ট খুলে যার যার ব্যাগ নামাতে শুরু করল । আর আমি তখন মনে মনে ফিরে গিয়েছি সেই বিস্তীর্ণ ঘাসের মাঠে । ঘাসের অদ্ভুত গন্ধ,মুখে বাতাসের ঝাপটা , পাখির কলরব । ১৯৬৯ এর হেমন্ত । আমার বয়স তখন বিশ হতে যাচ্ছে । সেই স্টুয়ার্ডেস আবার দেখতে আসল । পাশের সিটে বসে জিজ্ঞেস করল সব ঠিক আছে কিনা । "আমি ঠিকই আছি,থ্যাংকস," একটু হেসে বললাম তাকে । "শুধু একটু মাথাব্যাথা " । "বুঝতে পারছি কি অবস্থা," সে বলল । "এরকম আমারও মাঝে মধ্যেই হয়" । তারপর দাঁড়িয়ে মিষ্টি হেসে বলল,"ঠিক আছে তাহলে,আপনার যাত্রা শুভ হোক,গুডবাই" । "গুডবাই" । আঠারো বছর কোন দিক দিয়ে চলে গেছে । তারপরও সেই দিনের সেই ঘাসভূমির সবকিছু আমি এখনও স্পষ্ট মনে করতে পারি । বৃষ্টিতে গ্রীষ্মের ধুলোবালি ধুয়ে যাবার পর পর্বতগুলো তখন গাঢ় সবুজে ঢেকে ছিল । মাথা সমান লম্বা ঘাসগুলো দুলছিল অক্টোবরের মৃদু বাতাসে । মেঘহীন নীল আকাশে হঠাৎ হঠাৎ একটা করে বড় মেঘ এসে হাজির হত । (চলবে. . .)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৫ জন


এ জাতীয় গল্প

→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now