বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
পার্ট : ৯
যুক্তি দিয়ে বোঝানো মুশকিল, কিন্তু আমি মনে মনে টের পাই । যেমন ধরো, আমি যখন এরকম তোমার কাছাকাছি থাকি তখন একটুও ভয় পাই না । তখন কোন অশুভ কিছু আমাকে স্পর্শ করতে পারে না" । "তাহলে তো হলই," আমি বললাম "তোমাকে যা করতে হবে সেটা হল সবসময় আমার সাথে থাকা" । "সত্যি?" । "সত্যি" । নাওকো থামলো,ওর দেখাদেখি আমিও । সে তার দুই হাত আমার কাঁধে রাখল,আমার চোখে রাগল চোখ । ওর চোখের গভীরে এক অদ্ভুত গাঢ় ঘূর্ণিপাক । সুন্দর সেই চোখগুলো যেন অনেকক্ষণ আমার ভেতরটা দেখল । তারপর সোজা হয়ে আমার গালের সাথে গাল রাগল । চমৎকার উষ্ণ একটি অনুভূতি , আমার হার্টবিট কয়েক মুহূর্তের জন্য থেমে গেল । "থ্যাংক ইউ," বলল সে । "মাই প্লেজার,"বললাম তাকে । "তোমার কথা শুনে খুব খুশি হলাম । কিন্তু এটা আসলে সম্ভব না," মলিন হাসির সাথে সে বলল । "সম্ভব না মানে? কেন সম্ভব না?" । "কারণ ব্যাপারটা ঠিক হবে না, খুব বাজে হবে । আর..." । কথা শেষ না করে নাওকো আবার হাঁটতে শুরু করলো । আমি বুঝতে পারছিলাম যাবতিয় নানারকমের চিন্তা মাথায় ঘুরছে । তাই কথা না বাড়িয়ে ওর সাথে সাথে হাঁটতে থাকলাম । "ব্যাপারটা একদম ঠিক হবে না,তোমার জন্যও না, আমার জন্যও না," অনেকক্ষণ পর ও বলল । (চলবে...)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now