বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

নরওয়েজিয়ান উড

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Saraf Hasan (০ পয়েন্ট)

X পার্ট : ৩ মাঝে মাঝে ঝাপটা বাতাস এসে ঘাসগুলোকে শুইয়ে দিত । তারপর ওর চুলের মধ্যে দিয়ে বয়ে গিয়ে চুপটি করে দূরের বনে লুকিয়ে পড়তো। বনের ভেতরে ডালপালার ঘষাঘষি আর দূর থেকে ভেসে আসা কুকুরের ডাক একসাথে মিশে মনে হত যেন অন্য কোন দুনিয়া থেকে ভেসে আসা শব্দ । এছাড়া আর কোন শব্দ আমাদের কানে আসেনি । আর কাউকে আমরা দেখতে পাইনি । শুধু দেখেছিলাম দুটি লাল রঙের পাখিকে ঘাসভূমি থেকে উড়ে বনের দিকে যেতে । আমরা আস্তে আস্তে হাঁটছিলাম । আর নাওকো আমাকে তার কূয়োর কাহিনী বলছিল । স্মৃতি খুবই আজব জিনিস । যখন ওই জায়গায় ছিলাম, তখন বলতে গেলে কোন কিছুতেই মনোযোগ দেইনি । আমি ভাবতেও পারিনি অনেকদিন পর্যন্ত স্মৃতিতে রয়ে যাওয়ার মত কিছু হবে । অন্তত এটা তো ভাবিইনি যে আঠারো বছর পরেও সবকিছু এত পরিস্কারভাবে আমার মনে থাকবে । ঐদিন চারপাশের দৃশ্য নিয়ে একদমই পাত্তা দেইনি । আমি ভাবছিলাম নিজেকে নিয়ে । আর ভাবছিলাম যে সুন্দরি মেয়েটা আমার পাশে হাঁটছে তাকে নিয়ে । ভাবছিলাম আমাদের দুজনকে নিয়ে । সেইসময় জীবনের প্রতিটি দৃশ্য,প্রতিটি চিন্তা,প্রতিটি অনুভূতি,বুমেরাং হয়ে ফিরে আসছিল আমার মনে । বাজে ব্যাপার হল, আমি প্রেমে পড়েছিলাম । বিশাল সমস্যাযুক্ত প্রেম । (চলবে. . . )


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৯ জন


এ জাতীয় গল্প

→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now