বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

নরওয়েজিয়ান উড

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Saraf Hasan (০ পয়েন্ট)

X পার্ট : ৩৩ একটু দূরত্ব রেখে তার পিছে পিছে যেতে লাগলাম আমি । একসাথে হাঁটতে পারতাম কিন্তু মনের ভিতর কিছু একটা আমাকে বিরত রেখেছিল । আমি পেছন থেকে ওর কাঁধ আর লম্বা কালো চুলের উপর নজর রাখছিলাম । সে একটা বড় বাদামি ব্যারেট পরেছিল আর যখন মাথা ঘোরাচ্ছিল তখন ওর ছোট্ট সাদা কান দেখতে পাচ্ছিলাম । মাঝে মাঝে সে ঘুরে কিছু একটা বলছিল । কখনও উত্তর দিচ্ছিলাম,কখনও বা উত্তর দেয়ার মত কিছু পাচ্ছিলাম না । বাকি সময় শুনতেই পাইনি সে কি বলল । তাতে অবশ্য তার কিছু আসে যাচ্ছিল না মনে হয় । যখনই বলা শেষ অমনি সামনে ঘুরে হাঁটছিল । আমি নিজেকেই নিজে শোনালাম, "বাহ!হাঁটাহাঁটি করার জন্য কি চমৎকার একটা দিন!" । কিন্তু নাওকোর হাঁটা দেখে মনে হচ্ছিল না,এটা কোন সাধারণ হাঁটাহাঁটি । সে ইয়াদাবাসি থেকে ডানে মোড় নিয়ে মোট এ উঠল,জিনবুসো'র ক্রসিং পার হল,অসানোমিযুতে পাহাহে উঠল,হঙ্গোতে গিয়ে নামল । তারপর ট্রলির লাইন ধরে কমাগোমে'তে গিয়ে পৌঁছল । আমরা যখন কমাগোমেতে পৌঁছলাম তখন সূর্য প্রায় ডুবে গেছে । আকাশ জুড়ে নেমেছে বসন্তের নরম সন্ধ্যা । "কোথায় আমরা?" তখন যেন নাওকোর খেয়াল হল চারপাশ নিয়ে । "কমাগোমে," বললাম তাকে । "খেয়াল করোনি?আমরা বিশাল এক চক্কর দিয়ে ফেলেছি । (চলবে..)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮০ জন


এ জাতীয় গল্প

→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now