বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

নরওয়েজিয়ান উড

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Saraf Hasan (০ পয়েন্ট)

X পার্ট : ২৬ "আমি যে কোন কিছু নিয়েই পড়াশোনা করতে পারতাম,"বললাম তাকে । "জাতিতত্ত্ব,এশিয়ার ইতিহাস । নেয়ার জন্য নেয়া তাই নাটক নিয়ে ফেললাম,এই আর কি ।" । এর চেয়ে ভালো কোন অজুহাত তখন মাথায় আসছিল না । "বুঝলাম না," সে বলল,তার চেহারা দেখেও বোঝা যাচ্ছিল সে বোঝেনি । "আমার মা-মা-মানচিত্র পছন্দ,তাই আমি টোকিও'তে এসেছি আর বাবা-মায়ের পা-পাঠানো টাকা দিয়ে মা-মা-মানচিত্র নিয়ে পড়ছি । কিন্তু তুমি?" । তার প্রশ্নর মধ্যে যুক্তি আছে । আমি উত্তর দেয়ার চেষ্টায় ক্ষান্ত দিলাম । ম্যাচ দিয়ে আমরা লটারি করলাম কে কোন বাঙ্কে শুবে । ও পেল উপরের খাট,আমি নিচেরটা । স্টর্ম ট্রুপার ছিল লম্বা,ক্রুকাট চুল,উঁচু চাপার হাড়ওয়ালা । সে সবসময় একই জামা কাপড় পরতে : সাদা শার্ট,কালো প্যান্ট,কালো জুতো,নেভি ব্লু আর কালো ব্রিফকেস । একজন সাধারণ ডানপন্থি ছাত্রের বেশভূষা । সেকারণেই সবাই তাকে স্টর্ম ট্রূপার ডাকত । যদিও রাজনীতি থেকে একশ হাত দূরে থাকতো । ইউনিফর্ম পরত কারন তাহলে কবে জামাকাপড় পরবে সেই ঝামেলা পোহাতে হত না । তার যাবতীয় আগ্রহ ছিল উপকূলের ভৌগলিক পরিবর্তন কিংবা নতুন রেললাইন বসানোর উপর । আর কোন কিছু তাকে টানত না । (চলবে. . .)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮২ জন


এ জাতীয় গল্প

→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now