বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

নরওয়েজিয়ান উড

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Saraf Hasan (০ পয়েন্ট)

X পার্ট : ৩৯ এতকিছুর পরেও কিজুকি আসলে এক ফোঁটাও সামাজিক ছিল না । আমি ছিলাম স্কুলে তার একমাত্র এবং আসল বন্ধু । আমার কখনো মাথায় ঢোকেনি যে,ওর মত এরকম চটপটে ছেলে কেন অন্য লোকজনের সাথে না মিশে শুধু আমাদের তিনজনের মধ্যে সীমাবদ্ধ ছিল । এটাও বুঝতে পারিনি সে কেন আমাকে বন্ধু হিসেবে নিয়েছিল । আমি খুবই সাধারণ একটা ছেলে । গান শুনি,বই পড়ি । কিজুকির মনোযোগ পাওয়ার মত কিছু আমার মধ্যে ছিল না । যাহোক,তবু আমরা খুব ভালোই মিলেছিলাম । ওর বাবা ছিলেন নামকরা ডেন্টিস্ট । তার দক্ষতা আর পারিশ্রমিক দুটোই অনেক উঁচু ছিল । "আগামি রবিবার ডাবল ডেট করতে চাও?" আমাদের পরিচয় হওয়ার কিছুক্ষণ পরেই সে বলল । "আমার গার্লফ্রেন্ড গার্লস স্কুলে পড়ে । ও তোমার জন্য কিউট একটা মেয়ে নিয়ে আসতে পারবে" । "শিওর," আমি বললাম,আর সেভাবেই প্রথম নাওকোর সাথে দেখা হল । আমরা তিনজন একসাথে অনেক সময় কাটিয়েছি । কিন্তু কখনো যখন কিজুকি রুম থেকে কোন কারনে বাইরে গেছে,আমি আর নাওকো অস্বস্থিতে পড়ে যেতাম,কথা খুঁজে পেতাম না । কি নিয়ে কথা বলা যায় তা আমাদের মাথায় আসতো না । আমরা হয়ত পানি খেতাম নয়ত খেলনা নাড়াচাড়া করতাম । (চলবে. . .)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১০২ জন


এ জাতীয় গল্প

→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now