বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

নরওয়েজিয়ান উড

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Saraf Hasan (০ পয়েন্ট)

X পার্ট : ১০ "ঠিক হবে না কিভাবে বুঝলে?" আস্তে করে জিজ্ঞেস করলাম তাকে । "কেন বুঝতে পারছো না? একজন মানুষের পক্ষে আরেকজন মানুষকে সারাক্ষণ দেখে রাখা সম্ভব না । ধরো আমরা বিয়ে করলাম,তোমাকে দিনের বেলা কাজে যেতে হবে,তুমি তখন না থাকলে আমার দেখাশুনা কে করবে? আমি তো সারাজীবন আঠার মত তোমার সাথে লেগে থাকতে পারবো না,তাই না? কিরকম সম্পর্ক হবে সেটা? আজকে হোক কালকে হোক তুমি আমার উপর বিরক্ত হয়ে যাবে । মনে হবে কি করছি এই জীবনে? সারাক্ষণ এই মেয়ের দেখাশুনা করা লাগছে । আমি তা গ্রহণ করতে পারবো না । এভাবে আমার সমস্যার কোন সমাধান হবে না ।" । "কিন্তু তোমার সমস্যা তো সারাজীবন থাকবে না," ওর পিঠে হাত রেখে বললাম । "একদিন না একদিন তো সমস্যার শেষ হবেই । আর যখন শেষ হবে তখন নাহয় আমরা ভাববো কি করা যায় । বলা যায় না হয়ত তুমিই উলটো আমাকে সাহায্য করলে । আমরা তো আর হিসেব করে জীবন চালাচ্ছি না । আমাকে যদি তোমার প্রয়োজন হয়,আমাকে ব্যবহার করো । এত কঠোর হচ্ছো কেন?রিল্যাক্স । সব ঠিক হয়ে যাবে । তুমি বেশি চিন্তা করো,আর খালি খারাপ ব্যাপার স্যাপার চিন্তা করো । হাল্কাভাবে নাও সব হালকা লাগবে ।" "তুমি এটা কিভাবে বলতে পারলে?" (চলবে. . .)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৭ জন


এ জাতীয় গল্প

→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now