বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
পার্ট : ১৭
বিশাল সবুজ উঠোনগুলোতে স্পিকারগুলো যখন পানি ছিটাত তখন মনে হত সূর্যের আলো আটকা পড়ছে । কমন বিল্ডিংয়ের পেছনে ফুটবল আর বেসবল খেলার মাঠ ছিল । সেই সাথে ছিল ছয়টা টেনিস কোর্ট । সোজা ভাষায় যা যা দরকার সবই ছিল ডরমেটরিতে । ডরমের একমাত্র সমস্যা ছিল রাজনীতি । ডরমেটরিটা চালাত সন্দেহজনক একটা ফাউন্ডেশন,যার মধ্যমণি ছিলেন চরম ডানপন্থি এক ব্যক্তি । যেভাবে তারা ডরমেটরি চালাত তাতে আমার মনে হত কোথাও বিশাল কোন ঘাপলা আছে । ডরমের নিয়ম-কানুন দেখলে বা ছাত্রদের মধ্যে বিলানো লিফলেট দেখলে এসব পরিষ্কার বোঝা যেত । তাদের দাবি অনুযায়ী ডরমেটরি স্থাপনের 'মূল লক্ষ্য' ছিল 'শিক্ষার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে প্রতিপালন করে দেশের প্রয়োজনে গড়ে তোলা' । আর যেসব উদ্যোক্তা এই 'মূল লক্ষ্য' বিশ্বাস করেন তারা এই ডরমেটরি গড়ে তুলতে ফান্ড দিয়েছিলেন । পুরোটাই ছিল লোক দেখানো ধাপ্পাবাজি । আসল কারণ অবশ্য কেউই জানতো না । কেউ বলতো ট্যাক্স ফাঁকি দেয়ার ধান্দা,কেউ বলতো মানুষের সামনে উদ্যোক্তাদের দেশদরদী সাজার ধান্দা, আবার কেউ বলতো শহরের মধ্যে এরকম চমৎকার সরকারি জায়গা দখল করার মতলব । (চলবে. . .)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now