বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
পার্ট : ২০
ইউনিফর্মের হাতে থাকতো পলনিয়া উডের একটা বাক্স,গিয়ে ইউনিফর্ম বাক্স খুলে সুন্দর করে ভাঁজ করা পতাকাটা বের করে নাকানোর হাতে তুলে দিত । নাকানো পতাকা দন্ডের দড়িতে সাদা মাঠে লাল উদীয়মান সূর্যওয়ালা পতাকা বেঁধে দেবার পর পর ইউনিফর্ম ক্যাসেট প্লেয়ার জাতীয় সঙ্গীত চালিয়ে যেত । "আমাদের রাজার জয় হোক. . "
আর পতাকা উপরে উঠতে থাকতৈ । "যতক্ষণ না নুড়িগুলো শক্ত পাথরে পরিণত হয়. ." পতাকা ততক্ষনে দন্ডের অর্ধেক পৌঁছে গেছে । "আর শ্যাওলায় ঢেকে যাক. ." । পতাকা একদম চূড়ায় পৌঁছে গেলে তারা দুজন সটান দাঁড়িয়ে পতাকার দিকে তাকিয়ে থাকতো । পরিষ্কার আবহাওয়ার দিনগুলোতে এটা মোটামুটি কমন দৃশ্য ছিল । সন্ধ্যায় পতাকা নামানো একই রকমের আনুষ্ঠানিকতায় সম্পন্ন হত,খালি বিপরীত দিকে । পতাকা নামানোর পর ভাঁজ করে বাক্সে রাখা হত । রাতের বেলা পতাকা উড়ত না । আমি বুঝতে পারতাম না রাতে পতাকা উড়লে সমস্যাটা কোথায় । পুরো দেশ তো রাতে ঠিকই কাজ করে যাচ্ছে । অনেকেই সারারাত ধরে কাজ করে রাস্তা তৈরির শ্রমিক,ট্যাক্সি ড্রাইভার,বার হোস্টেসরা,দমকল বাহিনী,কিংবা চৌকিদাররা । আমার কাছে এটা অন্যায্য মনে হত,এই সব মানুষেরা পতাকার বাইরে । (চলবে. . .)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now