বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

নরওয়েজিয়ান উড

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Saraf Hasan (০ পয়েন্ট)

X পার্ট : ৪ চারপাশের দৃশ্য নিয়ে ভাবার সময় তখন আমার ছিল না । আর সেই জায়গায় কিনা এখন আমার স্মৃতিতে ভাসছে সেই বিস্তীর্ণ ঘাসভূমি । ঘাসের গন্ধ,ঠান্ডা বাতাস,দূরের পর্বত শৃঙ্গ,কুকুরের ডাক । একদম স্পষ্ট যেন হাত দিয়ে ছুঁতে পারবো । সবকিছু স্পষ্ট অথচ কোন মানুষ সেখানে নেই । নাওকো সেখানে নেই,আমিও সেখানে নেই । কেউ নেই । কিভাবে সম্ভব? তখন যেসব ব্যাপার গুরুত্বপূর্ণ মনে হয়েছিল, নাওকো,আমি,আমার পৃথিবী,কোথায় হারিয়ে গেল সব? সত্যি কথা হল,নাওকোর চেহারাও আমি মনে করতে পারছি না । অন্তত পরিস্কার নয় । আমার স্মৃতিতে স্পষ্ট শুধু সেদিনের প্রকৃতি,চারদিকের দৃশ্য । যদি সময় দেই,তাহলে হয়ত নাওকোর চেহারা মনে করতে পারবো । আলাদা আলাদাভাবে ওর দেহের অংশ জোড়া দিয়ে নিতে হবে । ওর ছোট ছোট ঠান্ডা হাত । ঘন কালো মসৃণ চুল । গোলাকার নরম কান,নিচের দিকে ছোট্ট একটা তিল । শীতের জন্য উটের লোম দিয়ে তৈরি একটা কোট পরেছিল সে । প্রশ্ন করার সময় সোজা চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করত । গলার স্বর একটু কেঁপে কেঁপে যাচ্ছিল । যেন ঠান্ডা লাগছিল বা পাহাড়ের উপর থেকে কথা বলছিল । আর তখনই তার চেহারাটা পুরোপুরি মনে পড়তো । (চলবে. . .)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৯ জন


এ জাতীয় গল্প

→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড
→ নরওয়েজিয়ান উড

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now