বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
পার্ট : ৩০
সেদিন ছিল মে মাসের মাঝামাঝি এক রবিবারের বিকেল। সকাল থেকে থেকে অল্প সল্প বৃষ্টি হয়েছিল,দুপুরের পরে আর হয়নি । সেই সাথে দখিনা বাতাস নিচু মেঘগুলোকে দূরে সরিয়ে নিয়েছিল । চেরি গাছের চকচকে সবুজ পাতাগুলো হালকা বাতাসে নড়ছিল আর সূর্যালোক পাতায় পড়ে চতুর্দিকে ছিটকে যাচ্ছিল । গ্রীষ্মের শুরু । আমরা যেসব লোকজনকে পাশ কাটিয়ে যাচ্ছিলাম,তারা তাদের সোয়েটার কিংবা জ্যাকেট কাঁধে ঝুলিয়ে রেখেছিল অথবা হাতে করে হাঁটছিল । রবিবারের উষ্ণ বিকেলে সবাইকে খুশি খুশি দেখাচ্ছিল । টেনিস কোর্টে যেসব যুবক খেলছিল তারা সবাই শর্ট প্যান্ট পরা । শুধুমাত্র দুজন নান তখনও তাদের শীতের পোশাক পরে ছায়ার মধ্যে বেঞ্চে বসে গল্প করছিল । তাদেরকেও সুখি দেখাচ্ছিল । মিনিট পনের হেঁটেই ঘেমে গিয়েছিলাম তাই মোটা সুতির শার্টটা খুলে শুধু টিশার্ট পরে ছিলাম । নাওকো ওর হালকা ছাই রঙা সোয়েট শার্টটা কনুই পর্যন্ত গুটিয়ে নিল । শার্টটা সুন্দর কিন্তু অনেকবার লন্ড্রি করার কারনে রঙ খানিকটা ফিকে হয়ে গেছে । আমার মনে হচ্ছিল ওকে এই শার্টে আগেও দেখেছি । স্রেফ একটা অনুভূতি,পরিস্কার কোন স্মৃতি নয় । নাওকোকে নিয়ে তখন আমার তেমন কোন স্মৃতি ছিল না । (চলবে. .)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now