বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

Nobel Prize

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Omor Hossain (০ পয়েন্ট)

X পৃথিবীর মধ্যে সবচেয়ে সম্মানজনক এবং গুরুত্বপূর্ণ পুরস্কার হলো "নোবেল পুরস্কার" । ১৯০১ সাল থেকে এই পুরস্কারটি দেয়া হচ্ছে । যে সমস্ত ব্যক্তিবর্গ পর্দাথবিদ্যা, সাহিত্য, চিকিৎসা, শান্তি ও অর্থনীতিতে অসাধারণ অবদান রাখতে পারেন, তাদের এই পুরস্কারটি দেয়া হয়। পুরস্কারের তালিকায় ১৯৬৯ সালে প্রথমবারের মতো অর্থনীতিকে অন্তর্ভুক্ত করা হয়। যে ব্যক্তি "ডিনামাইট" এর আবিষ্কারক,তিনিই এই নোবেল পুরষ্কারের প্রবর্তক। এই বিজ্ঞানীর নাম হলো Alfred Bernard Nobel বাংলায় আলফ্রেড বারর্নাড নোবেল। সুইডেনের স্টকহোমে ১৮৩৩ সালের ২১ শে অক্টোবর তিনি জন্মগ্রহন করেন এবং ১৮৯৬ সালে তিনি মৃত্যুবরণ করেন। সুইডেনে জন্মগ্রহন করলেও তিনি রাশিয়ায় পড়াশোনা করেন। ডিনামাইট বিক্রি করে তিনি প্রচুর অর্থ উর্পাজন করেন। ১৮৯৬ সালে মৃত্যুর সময় নোবেল প্রচুর অর্থ রেখে যান। মৃত্যুর আগে তিনি এই মর্মে একটি "উইল" করে যান যে, তার রেখে যাওয়া অর্থ থেকে যে সুদ আসবে তা যেন পুরস্কার হিসেবে দেয়া হয় ঐ সমস্ত ব্যক্তিবর্গকে যারা পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, চিকিৎসা, সাহিত্য ও শান্তিতে অসাধারণ অবদান রাখবেন। এই পুরস্কারেরই নামকরণ করা হয় "নোবেল প্রাইজ" । এক্সরে আবিষ্কার করার জন্য ১৯০১ সালের ১০ই ডিসেম্বর বিজ্ঞানী রন্টজেনকে সর্বপ্রথম এই নোবেল পুরস্কার দেয়া হয়। আপনি কি এর পিছনের গল্প আগে জানতেন ? কমেন্ট করুন। বিঃদ্রঃ( লেখায় ভুল হলে,ভুল ধরিয়ে দিবেন। )


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৩ জন


এ জাতীয় গল্প

→ Nobel Prize

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now