বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এমনভাবে যাচ্ছিল যেন কিছুই হয়নি । নিজের স্বাভাবিক কর্মকান্ড সে শেষ করল । সাপ কুকুরটিকে কামড়াবার সুযোগ পেয়েছিল কি না জানি না । সম্ভবত কামড়ায়নি । কারণ কুকুরটি বেচে রইল,তবে নড়াচড়া পুরোপুরি বন্ধ করে দিল । দ্বিতীয় দিনে তার চামড়া খসে পড়ল এবং দগদগে ঘা দেখা দিল । এই থেকে মনে হয় সাপ সম্ভবত কামড়েছে । সাপের বিষ কুকুরের ক্ষেত্রে হয়তো ভয়াবহ নয় । আরও দুদিন কাটল । কুকুরটি চোখের সামনে পচেগলে যাচ্ছে । তার কাতরধ্বনি সহ্য করা মুশকিল । গা থেকে গলিত মাংসের দুর্গন্ধ আসছে ।
বাবা মাকে ডেকে বললেন, আমি এর কষ্ট সহ্য করতে পারছি না । তুমি বন্দুক বের করে আমাকে দাও । বাবা আমাদের চোখের সামনে পরপর দুটি গুলি করে কুকুরটিকে মারলেন । আমি স্পষ্ট দেখতে পেলাম বাবা দুঃখ বেদনায় কুকড়ে উঠেছেন । তবু শান্ত গলায় বললেন,যে আমার ছেলের জীবন রক্ষা করেছে তাকে আমি গুলি করে মারলাম । একে বলি নিয়তি ।।।।।।শেষ
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now