বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এক সময় নিজেকে বিশাল দৈত্যের মতো মনে হয় । কী আশ্চর্য অনুভূতি!
শুধু আমি একা নই,পালা করে আমরা সব ভাইবোন জ্বরে পড়তে লাগলাম ।
একজন জ্বর থেকে উঠতেই অন্যজন জ্বরে পড়ে । জ্বর আসেও খুব নিয়মিত । আমরা সবাই জানি কখন জ্বর আসবে । সেই সময়ে লেপ কাথা গায়ে জড়িয়ে আগেভাগেই বিছানায় শুয়ে পড়ি ।
প্রতিদিন ভোরে তিন ভাইবোন রাজবাড়ির মন্দিরের চাতালে বসে রোদ গায়ে মাখি । এই সময় আমাদের সঙ্গ দেয় বেঙ্গল টাইগার । বেঙ্গল টাইগার হচ্ছে আমাদের কুকুরের নাম । না,আমাদের কুকুর নয়,মহারাজার কুকুর । তার নাকি অনেকগুলো কুকুর ছিল । তিনি সবকটাকে নিয়ে যান,কিন্তু এই কুকুরটিকে নিতে পারেননি । সেই কিছুতেই রাজবাড়ি ছেড়ে যেতে রাজি হয়নি ।
মা তাকে দুবেলা খাবার দেন । মাটিতে খাবার ঢেলে দিলে সে খায় না । থালায় করে দিতে হয় । শুধু তাই না,খাবার দেবার পর তাকে মুখে বলতে হয়_খাও ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now