বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
কাধে বন্দুক নেয়ার কারণ হচ্ছে প্রায়ই বাঘ বের হয় । বিশেষ করে চিতাবাঘ । বাবার সঙ্গে সন্ধ্যা পর্যন্ত বনে ঘুরতাম । ক্লান্ত হয়ে ফিরতাম রাতে । ভাত খাওয়ার আগেই ঘুমে চোখ জড়িয়ে আসত । কত বিচিত্র শব্দ আসত বন থেকে । আনন্দে এবং আতঙ্কে শিউরে শিউরে উঠতাম ।
একদিন কাপুনি দিয়ে আমার এলো জ্বর । বাবা মা দুজনেরই মুখ শুকিয়ে গেল_লক্ষণ ভালো নয় । নিশ্চয় ম্যালেরিয়া । সেই সময়ে এই অঞ্চলে ম্যালেরিয়া কুখ্যাত ছিল । এ্যকবার কাউকে ধরলে তার জীবনীশক্তি পুরোপুরি নিঃশেষ করে দিত । ম্যালেরিয়ায় মৃত্যু ছিল নৈমিত্তিক ব্যাপার । আমরা প্রতিষেধক হিসেবে বায়ৌকেমিক ঔষধ ছাড়াও প্রতি রবিবারে পাচ গ্রেন করে কুইনাইন খাচ্ছি । তার পরও ম্যালেরিয়া ধরবে কেন?
বাবা এই ভয়ংকর জায়গা থেকে বদলির জন্য চেষ্টা তদবির করতে লাগলেন । শুনে আমার মন ভেঙে গেল । এত সুন্দর জায়গা,এমন চমৎকার জীবন_এসব ছেড়ে কোথায় যাব?ম্যালেরিয়ায় মরতে হলেও এখানেই মরব । তাছাড়া ম্যালেরিয়া অসুখটা আমার বেশ পছন্দ হলো । যখন জ্বর আসে তখন কী প্রচন্ড শীতই না লাগে! শীতের জন্যেই বোধহয় শরীরে এক ধরনের আবেশ সৃষ্টি হয় । জ্বর যখন বাড়তে থাকে তখন চোখের সামনের প্রতিটি জিনিস আকৃতিতে ছোট হতে থাকে । দেখতে বড় অদ্ভূত লাগে ।।।।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now