বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
বাদশা নওশিরোয়া একবার শিকারে গিয়ে খুবই পিপাসা বোধ করলেন।তার সাথে পানি না
থাকায় নিকস্ট বাগানে ঢুকলেন।
এবং বাগানে পাহারারত একটি
ছেলেকে দেখে বললেন,আমাকে
পানি পান করাও।ছেলেটি বলল,
আমার কাছে পানি নেই।
বাদশা বলল,তাহলে একটি আনার দাও।ছেলেটি গাছ থেকে
একটা আনার এনে দিল।আনারটি খুব মিষ্টি ছিল।বাদশা
আনারটি খাওয়ার সময় মনে মনে বাগানটি দখল করে নেওয়ার
সিন্ধান্ত নেয়। আনারটি খেয়ে মজা পেয়ে আরেকটি আনারের জন্য বললেন।ছেলেটি আরেকটি
আনার এনে দিল। বাদশা সেটা মুখে দিয়ে দেখলেন যে এটা আগেরটার মত মিষ্টি নয় বরং টক। ছেলেটা জিঙ্গাসা করলেন,
এটাকি অন্য গাছ থেকে এনেছ?
ছেলেটা বলল,না তো,একই গাছ থেকে এনেছি।বাদশা বললেন,
তাহলে এর স্বাদ কখন থেকে
পরিবর্তন হয়ে গেল? ছেলেটি বলল, যখন থেকে বাদশাহের নিয়ত পরিবর্তন হয়েছে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now