বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
টংয়ের দোকানের সামনে দাঁড়িয়ে মল্লিকাদিদের বাড়ির ছাদে হা করে তাকিয়ে কি দেখেন?
- ছাদের ওপর দিয়ে আকাশ দেখি।
-আমাদের বাড়ির ছাদের ওপর দিয়ে আকাশ দেখা যায় না?
-না।
- কি দেখা যায়?
-হলুদ রঙের জামা পরে একটা মেয়ে তাকিয়ে আছে এদিকে।
- রোজ দেখেন মেয়েটাকে?
-রোজ।
-কোনদিনও মেয়েটাকে ডাক দিতে ইচ্ছে করে না?
-না।
-কেন?
-মেয়েটার তাকিয়ে থাকায় ব্যাঘাত ঘটবে বলে।
-মেয়েটা যে আশা করে থাকে একদিন ঠিকই ডাক আসবে ছেলেটার কাছ থেকে।
-ছেলেটা মূক হয়ে থাকতে ভালোবাসে।
-যদি মেয়েটাই ডেকে নেয় নিজে থেকে?
-ছেলেটা তখন বধির। শুনতে পাবে না।
-আপনি কি মনে করেন নিজেকে?
-ওই যে তোমার মা আসছেন। উনি আমাকে উচ্ছন্নে যাওয়া ছেলে মনে করেন।
তারপর আর টংয়ের দোকানে আসা হয়নি আমার। আয়না কি শেষ বিকেলে হলুদ রঙের জামা পরে ওদের বাসার ছাদে দাঁড়ায় এখনও?
মাথার ওপর আকাশ, শঙ্খচিল উড়ে
চিলের মনে বিষাদ;
একটা দুপুর শূন্য শূন্য লাগে!
আয়না আবার এসে দাঁড়ায় সামনে। আজ লাল রঙের জামা, লাল ঠোঁট!
-আপনি কি কাউকে ভালোবাসেন?
-হ্যাঁ
-কাকে?
-নিজেকে।
-মল্লিকাদিকেও খুব ভালোবাসতেন, না?
-না।
-তবে যে সবাই বলাবলি করে আপনি পাগল ছিলেন ওর জন্য।
-মিথ্যে কথা।
-সত্যিটা কি তবে?
-ওর ওষ্ঠে তিল ছিল, ওখানে চুমু খাওয়ার জন্যই.....
-মল্লিকাদি কি এখনও ভাবে আপনার কথা?
-সঙ্গম শেষ হয়ে গেলে মানুষের ক্লান্তি আসে, নরম বিছানায় এলিয়ে দেয় শরীর,ঘুম পায়।
-আপনার ঘুম পায় না?
-না
-দিনে দিনে আপনার চোখের নিচে যে কালি পড়ে যাচ্ছে।
- তোমার চোখ আছে, হয়তো তুমি দেখতে পাচ্ছ বলেই
-অনিয়ম করেন কেন? জানেন ইদানীং রোগা লাগে আপনাকে?
- নিজেকে দেখা হয় না অনেকদিন।
- আমি তো আয়না। আমার মাঝে দেখে নিন নিজেকে?
-আমি অন্ধ হয়ে গেছি আজকাল, দেখতে পাই না কিছুই।
-হ্যাঁ, আপনি অন্ধই! কিছুই দেখতে পান না চোখে। আপনি একটা নিষ্ঠুর। আপনি! আপনি.....
আয়না সজল চোখে চলে যায়। আমি তাকিয়ে দেখি গুমোট মেঘলা দিন। চাপা কোন দীর্ঘশ্বাসের জানা নেই বেদনার প্রকাশ!রুদ্রের কবিতা মনে পড়ে,
বৈশাখি মেঘ ঢেকেছে আকাশ
পালকের পাখি নীড়ে ফিরে যায়
ভাষাহীন এই নির্বাক চোখ আর কতোদিন?
নীল অভিমান পুড়ে একা আর কতোটা জীবন?
কতোটা জীবন?
লেখা:-অলিভার কুইন (শুভ)।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now