বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

নিষ্ঠুর নিয়ম

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান সাদ আহমেদ (০ পয়েন্ট)

X খুব খারাপ লাগে যখন দেখি আমার বাবার বয়সী কোন বয়স্ক লোক ভিক্ষা করছে নিজেকে খুব অসহায় মনে হয়...... নিষ্ঠুর মনে হয় এই নশ্বর দুনিয়াকে ভিখারি দেখলে সাধ্যমত সাহায্য করার চেষ্টা করি যদিও নিজেই মনে করি আমার চেষ্টা সর্বচ্চো নয় । কিন্তু হাজারো ভিখারিদের মাঝে সত্যিকারের হতঃদরিদ্র মানুষ খুজে পাওয়াও দুষ্কর দেখা জায় ভিখারিদের অনেকাংশই ফ্রড , ধোঁকাবাজ । বিভিন্ন সিম্প্যথিক কথা বলে বরাবরই মানুষকে ধোঁকা দেওয়াই এদের পেশা ...... তাই ধোঁকাবাজদের কারনে অনেক সময় সত্যিকারের হতঃদরিদ্র মানুষদের সাথে মিস বিহ্যাভ হয়ে যায় । আর তখন এতোটাই খারপ লাগে তা বলে প্রকাশ করতে পারবোনা । কিন্তু এই রকম মুহুর্তে পরলে বোঝা যায় , কোন দুনিয়াতে বাস করি ......।। সুখ সাচ্ছন্দের জীবনের দুনিয়া বাদেও অন্য একটা দুনিয়া আছে এই দুনিয়া খুব ঘোরতর কালো , খুব কষ্টের , এই দুনিয়া না পাওয়ার এই দুনিয়া হাহাকারের । এইতো গত কাল দোকানে বসে ছিলাম ... এমন সময় এক বৃদ্ধ লোক এসে সাহায্য চাইলো ... টাকা পকেটে ছিলনা তাই ভাবছিলাম না বলে দেব , কিন্তু ওনার চেহারা দেখে না করতে পারলাম না ... ক্যাস থেকে কিছু টাকা দিলাম । লোকটাকে প্রচণ্ড ক্লান্ত লাগছিল । তিনি ডান হাত দিয়ে দোকানের একটা পিলার ধরে দাড়িয়ে ছিলেন এবং বাম হাত মাজায় দিয়ে কিছুটা কাত হয়ে দাড়িয়ে ছিলেন । যাই হোক আমি আমার কাজে ব্যস্ত হয়ে পরেছিলাম , হঠাত দোকানের পাশের থেকে এক মহিলা বলে উঠল "এ এই লোক পড়ল" .........।। খেয়াল করলাম লোকটা পিলারে মাথা লাগিয়ে একদম পরে যাওয়ার অবস্থায় , আমি তারাতারি নিচে নেমে বললাম ---কি হয়েছে চাচা ---না বাবা কিছু হয় নাই এই নামাজ পরে এক্তু খারাপ লাগতেছে ---আপনি এই পাশে বসেন --- না ঠিক আছে ----চাচা থাকেন কই আপনি ---এই কয়রা বাবা, এইহানে আইছি দাক্তার দেখানোর জন্য --- ডাক্তার দেখাইছেন ?? -- হেই টাকা লাগে না ?? ----এই খানে থাকেন কার কাছে ?? --- আর কন জায়গায় ফুটপাতে কথা গুলো বলার সময়ে চাচার নির্জিবতা , বিদ্ধস্ত চেহারা আরো প্রকট হচ্ছিল, মনে হচ্ছিল তিনি কথাগুলো বলছেন অনেক কস্টে... আমি আর কথা চলিয়ে যাওয়ার সাহস খুজে পেলাম না ...... নিজেকে ভীষণ অপরাধী মনে হচ্ছিল ... আকাশের দিকে তাকিয়ে কিছু বলব বলে ভাবছিলাম ...নিজেকে একটা হাত পা বাঁধা নির্জিব জড় পদার্থ বলে মনে হচ্ছিল ...।। ভাবছিলাম চাচা খুলনায় এসেছেন ফুটপাতে থাকতেছেন , ডাক্তার দেখানোর জন্য এসেছেন কিন্তু টাকা নেই জানিনা তার কি রোগ রয়েছে এটাও জানিনা তিনি কি খাচ্ছেন আদোই খাচ্ছেন কিনা ?? ভাবছিলাম চাচাকে কিছু টাকা দিব দোকানে ঢুকে কি একটু করছিলাম এর পর আর চাচাকে দেখতে পারলাম না ...... চলে গেছেন তিনি নিজের উপর প্রচন্ড বিরক্ত হলাম ...... চাচা চলে গেলেন তবে এই সাদের মনে রেখে গেলেন হাজার প্রশ্ন হে পৃথিবী আমি কি কিছুই করতে পারি না ??? যদি নাই পারি আমাকে পারার শক্তি দাও Please............................................................................... Please................................................................................ Please............................................................................... Please............................................................................... ||¯|_|¯|_([--সাদ আহমেদ--] )_|¯|_|¯|| বিঃদ্রঃ পোস্টটি আমার ফেসবুক স্ট্যাটাস থেকে দেওয়া...


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১০০ জন


এ জাতীয় গল্প

→ নিষ্ঠুর নিয়ম

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now