বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
নিষিদ্ধ জিনিস?
"ছোটদের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান (০ পয়েন্ট)
X
-
এক বাসায় সুন্দর একটা লাইব্রেরি ছিল। লাইব্রেরির সব বই পড়া গেলেও, একটা থাকের বই, সেই বাসার বাচ্চা ছেলের জন্য নিষিদ্ধ ছিল। এই নিষেধাজ্ঞার মধ্যেই বাচ্চাটা বড় হয়ে উঠে। একদিন সে কৌতূহলবসত তার বাবাকে জিজ্ঞেস করে, 'আব্বা! কিছু মনে করবেন না। একটা কথা ছিল। যদিও আপনার নিষেধ ছিল, তবুও আমি নিষেধ করা বক্সের সবগুলো বই পড়েছি। পড়ার পর আমার মনে হয়েছে যে, বইগুলোর মধ্যে নিষেধ করার মত কোনো জিনিস ছিল না। কিন্তু, তবুও কেন ওই বইগুলো পড়তে নিষেধ করেছিলেন?' তখন বাবা মুচকি হেসে বললেন, 'আমি চাচ্ছিলাম যে তুই বইগুলো পড়িস। আর তাই তোকে দিয়ে বইগুলো পড়ানোর সবচেয়ে নিখুঁত একটা ফাঁদ তৈরি করেছিলাম। আমি জানতাম যে, বইগুলো পড়তে নিষেধ করলে তুই আরও বেশি আগ্রহ নিইয়ে বই পড়বি। আর দেখ! দিনশেষে কিন্তু তাই হলো! তোকে বই পড়ানোর পরিকল্পনাটা আমার সার্থক!'
#সাদমান সাদিক
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now