বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

নিশিডাক

"ভৌতিক গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ইমরান বাপ্পী (০ পয়েন্ট)

X রুমী ! কেযেন ফিসফিস করে ডাকলো কানের কাছে মুখ এনে ।কি গভীর প্রেমের ডাক !! আলতো করে ঘাড়ে একটা চুমু এঁকে দিল । চমকে ঘুম ভাঙ্গলো রুমীর । শোয়ার আগে ঘরের সব বাতি বন্ধ করেই শুয়েছিল । তখন ঘর ছিল অন্ধকার । কিন্তু এখন ঘরটা যেন ভেসে যাচ্ছে আলোর বন্যায় !! মস্ত এক চাঁদ রুপালী আলোয় উদ্ভাসিত হয়ে মিটিমিটি হাসছে যেন ওর দিকেই চেয়ে ।অভিভূত রুমী জানালার দিকে এগিয়ে গেল ধীরে ধীরে । কিন্তু ডাকটা !! কে ডাকলো ওকে অমন করে ? ঘাড়ের পাশে আঁকা আদরের স্পর্শটা যেন এখনো অনুভব করা যাচ্ছে । রুমী । ওই আবার !! চমকে এদিক ওদিক তাকালো ।নাহ্ কেউ তো নেই ঘরে !! জানালার ফাঁক দিয়ে তাকালো নিচের দিকে ।ওই তো , ওখানে কাকে দেখা যায় ? হঠাৎ ঘুরে চাইলো ।ওর চোখে চোখ পড়তেই মুচকি একটু হাসলো ।হাতের ইশারায় কাছে ডাকলো । ঘোর ঘোর , কি এক আশ্চর্য ঘোরে পেয়েছে রুমিকে !! পরনে যে শুধু পাতলা রাতের পোষাক সেই হুঁশও নেই ওর । দরজাটা খুলে বের হয়ে এল ।ওইতো সে, ডাকছে ওকে !! পিছু পিছু হেঁটে যাচ্ছে রুমী , কোথায় সে জানে না । জানতে চায়ও না ।শুধু যেতে হবে এটুকুই জানে । হাঁটছে তো হাঁটছেই । জলা জঙ্গল পাথর কিছুই মানছে না ।কাঁটা গাছে লেগে ছিড়ে যাচ্ছে পরনের পোষাক । পাথরে চোট খেয়ে রক্ত ঝরছে পা থেকে ।তবু হুঁশ নেই ।যেতেই হবে ওকে । ওই তো আবার ঘুরে তাকালো ওর দিকে , হাসলো মায়াভরা হাসি !! শুধু ওই হাসি আর মাত্র একবার দেখার জন্য বুঝিবা অনন্তকাল হাঁটা যায় ! হঠাৎই থামলো , হাতের ইশারায় কাছে ডাকলো। সেই ডাকে সাড়া দেবে না সাধ্য কি রুমির !!পাশে যেয়ে দাঁড়াতেই হাত ইশারায় দেখাল -” দেখো কি সুন্দর ” ।রুমী দেখলোএক অতলান্ত খাদের কিনারায় দাড়িয়ে ওরা । মাথার ওপর চাঁদের আলোর বন্যা কিন্তু তার স্পর্শ পায়নি খাদের বেশিরভাগ অংশ । তলায় শুধু নিরেট আঁধার ! দুহাতে জড়িয়ে ধরলো সে ।কানের কাছে মুখ রেখে বল্ল -“ওখানে , ওই অন্ধকারে লুকিয়ে আছে সুখ । যেতে চাও ওখানে ? আমার সাথে ? “বিবশ রুমী শুধু মাথাই নাড়তে পারলো – চায় ।নিজের দিকে ঘুড়ালো রুমীকে । ঠোঁটে চুমু খেল গভীরভাবে ।”চলো ” বলে ওর হাত ধরে টান দিলো। তারপর কি সুন্দর পাখির মত ভেসে ভেসে নেমে চল্ল ওরা দুজনে !! কোথায় কতদুরে জানা নেই ।কি সুখ কি সুখ পরেরদিন অনেক খোঁজাখুঁজির পর রুমীর মরদেহ পাওয়া গেল খাদের তলায় । অত উপর থেকে পরে মাথার পেছনটা থেঁতলে গেছে একেবারে ।শরীরের হাড়গোড়ও সব ভাঙ্গা । কিন্তু কি আশ্চর্য , ওর মুখে গভীর তৃপ্তির হাসি..


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২১ জন


এ জাতীয় গল্প

→ নিশিডাক

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now