বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

নির্ঘুম সেই রাতটি

"ভূতুড়ে অভিজ্ঞতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মোয়ানা(guest) (০ পয়েন্ট)

X সেদিন ছিলো বর্ষার এক রাত।সারা দিন বৃষ্টি হওয়ার পর রাতের দিকে একটু থেমেছে।তবে ঠাণ্ডা হাওয়া বইছে।আমি সাধারণত একটু রাত করেই ঘুমাই।কিন্তু সেদিন একটু আগেই।আমি জানালা বন্ধ করতে যেয়ে দেখি লাগছে না।আসলে কাঠের জানালা তাই পানি পড়ে টাইট হয়ে গেছে।আমি অন্য উপায় না দেখে দড়ি নিয়ে এসে জানালা গ্রিলের সাথে বাধলাম এবং শুয়ে পড়লাম।অনেকক্ষণ পর একটু ঘুম এসেছিলো।কীসের একটা শব্দে ঘুম ভেঙে গেলো।জানালা থেকে আসছিলো।আমার ভয় ভয় করছিলো।হঠাৎ জানালাটা খুলে গেলো এবং বাইরের হাওয়ায় দুলতে লাগল।কিন্তু আমি নিজে দড়ি দিয়ে সেটা বেধেছিলাম।আমি ঘুমানোর চেষ্টা করলাম।কিন্তু খেয়াল করলাম পেছন থেকে কেউ আমার বালিশ টানছে।আমি ভয়ে এতটুকু হয়ে গেলাম।আর সেইসময় বাইরে থেকে একটা অদ্ভুদ আওয়াজ আসছিলো।সবমিলিয়ে ভয়ে এবার আমি কেঁদে ফেললাম।উঠে যে মা কে ডাকব সেটাও পারছি না।সারাটা রাত আমি ভয়ে কেঁদেছি।ঘুম আসেনি।পরদিন সকালে মা কে সবটা বলতেই মা এসে ভালোভাবে সবটা দেখতে লাগল।এরপর যা বললো তা শুনে আমার লজ্জা করল।কথাটা হলো এই যে কাল রাতে একটা ইঁদুর এসে জানালার দড়িটা কেটেছিল।আর ঐ ব্যাটায় আমার বালিশ ধরে টানছিল।আর আওয়াজটা ছিলো কবুতরের।যাইহোক সেদিন কিন্তু আমি সত্যিই খুব ভয় পেয়েছিলাম।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৪ জন


এ জাতীয় গল্প

→ নির্ঘুম সেই রাতটি

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now