বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

নিরানব্বই জনকে হত্যা

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Md Raz Khan (০ পয়েন্ট)

X -বনি ইস্রাইলের এক ব্যক্তি নিরানব্বইটা হত্যাকান্ডঘটিয়েছিল।অতঃপর তার তাওবা করতে মন চাইল। সেগিয়ে এক আলেমের নিকট নিজের ঘটনা বর্ণনা করেমাসআলা জিজ্ঞেস করল, এমতাবস্থায় আমার তাওবাগ্রহনযোগ্য হবে কিনা? মাওলানা সাহেব উত্তর দিলেন,তোমার জন্য আর কোন সুযোগ নেই, এখন তোমার শাস্তিহল জাহান্নামে গমন। প্রশ্নকারী উত্তর শুনে ক্রোধেরবশবর্তী হয়ে তরবারী দ্বারা তাকেও হত্যা করে দিল।মনে মনে বলল, একটা বাকী রেখে আর লাভ কি? উক্তমোল্ভী সাহেবও তো সে বেচারাকে আল্লাহর রহমতথেকে নৈরাশ করে দিয়েছে। সেই হত্যাকারী অন্য একদার্শনিক আলেমের নিকট মাসআলা জিজ্ঞেস করতেগেল। সম্ভবতঃ পূর্ব থেকেই তিনি ঘটনা সম্পর্কে অবহিতছিলেন। তাই তিনি উত্তর দিলেন যে, তাওবার দরজাপ্রত্যেক মুসলমানের জন্য সর্বদাই উন্মুক্ত। যে যতইগুনাহগার হোক না কেন? তোমার তাওবা কূবল না হওয়ারকারণ তো দেখছি না। অবশ্যি তোমার তাওবা কবুল হবে।কিন্তু তাওবার সম্পূরক হিসাবে তোমাকে নিজ বসতিছেড়ে অন্যত্র চলে যেতে হবে। কেননা এখানের পরিবেশদোশণীয় হয়ে গেছে। অমুক বসতিতে গিয়ে বসবাস কর,সেখানে লোকজন অতি সৎ। এ শর্তারোপ দ্বারা বুঝা যায়মাওলানা সাহেব শুধু আলেম ছিলেন না বিজ্ঞও ছিলেন।এ জবাব শুনে প্রশ্নকারী তাওবা করে নিল। যেহেতুসত্যান্বেষণের আগ্রহও সৃষ্টি হয়েছিল। তাই তার পূর্ণতারজন্য বাড়ীঘর ছেড়ে সেই আলেমের প্রদর্শিত বসতিরদিকে রওনা হয়ে গেল। কিছুদূর যেতেই তার মৃত্যর ঘন্টাবেজে উঠল। কিন্তু সে পিছপা হয়নি। মুমূর্ষাবস্থায়ও সেইবসতির দিকে বুক বাড়িয়ে দিল এবং শেষ নিঃশ্বাসত্যাগ করলো। শুরু হয়ে গেল আল্লাহর রহমতে অবিরামধারা। যেহেতু সত্যান্বেষী ব্যক্তি স্বীয় কার্য সম্পন্নকরে ফেলেছে কিন্তু পৌছা ছিল তার সাধ্যের বাহিরেতাই আল্লাহ্ তায়ালা পৌছার বন্দোবস্থ করে দিয়েছেন।সে যেই বসতি থেকে রওনা হয়েছিল সেই বসতিকেআল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো দূরে হটে যাও। আরযেই বসতির দিকে রওনা হয়েছিল, সেই বসতিকে নির্দেশহলো তুমি নিকটবর্তী হয়ে যাও। নির্দেশ মতে উভয় বসতিস্ব স্ব স্থান ছেড়ে আগে পিছু হয়ে গেল। অর্থাথ লোকটিরমৃত্যর স্থান থেকে উভয় বসতির দূরত্বের হ্রাস-ব্রদ্ধিঘটলো। এমতাবস্থায় রহমত ও আযাবের ফেরেশতা উভয়ইউপস্থিত হয়।প্রত্যেক দলই তাকে কব্জা করতে চাইছে। রহমতেরফেরেশতারা বলল, আমরা এই ব্যক্তির দাবীদার। কেননাসে তাওবা করে পূত-পবিত্র হয়ে এসেছে। আযাবেরফেরেশতাদের দাবী হলো, এ ব্যক্তি শাস্তির উপযোগী।কেননা সে এখনো তাওবার শর্ত পূরণে সক্ষম হয়নি। কারণসে এখনো বুর্যগদের বসতিতে পৌছাতে পারেনি। তাইতার তাওবা এখনো কবুল হয়নি। এ ঘটনা দ্বারা প্রমাণিতহলো যে ফেরেশতারা কখনো কখনো ইসতেহাদ করেথাকেন। অকট্য প্রমাণাদি দ্বারা কখনো কখনো সব কাজসম্পন্ন করা যায় না। তাদের পরস্পরের দ্বন্দ চলাকালীনআল্লাহর পক্ষ থেকে মধ্যস্থতাকারী এক ফেরেশতা এসেসমস্যা সমাধান করলেন এভাবে, তোমরা মেপে দেখো,যে বসতি নিকটবর্তী হবে তদানুযায়ী তার ভালমন্দেরবিচার হবে। যদি অসৎ ব্যক্তিদের নিকটবর্তী হয় তাহলেপাপীদের মধ্যে গণ্য হবে। আর যদি নেককারদের বসতিরনিকটবর্তী হয় তাহলে তাকে পুণ্যবানদের মধ্যে পরিগণিতকর। পরিমাপ করে দেখা গেল যে, সে নেককারদেরবসতির এক হাত নিকটবর্তী। অতঃপর তাকে রহমতেফেরেশতাদের নিকট সোপর্দ করে দেয়া হল।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৫৪ জন


এ জাতীয় গল্প

→ নিরানব্বই জনকে হত্যা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now