বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
#নিরা
#নিস্তব্ধ নীহারিকা
মেডাম এদিকে আইসেন
এই ন্যান চাবি।আফামনিরা বাইরে গ্যেছে।আফনের যা লাগবে আমারে বলবেন।মর্জিনা আইবো এট্টু পর। আসি।
ধন্যবাদ চাচা।
বাসাটা সত্যিই খুব সুন্দর। প্রত্যেকটা জিনিস যত্ন করে রাখা।দেয়ালের খুব সুন্দর কালার করা।সিড়ি বেয়ে উপরে উঠতে উঠতে অনেক কিছুই ভাবল তাবাসসুম দোহা। ভার্সিটি লাইফ খুব ভালভাবে ইনজয় করছে।যদিও এত সুযোগ আগে হয় নি।রক্ষনশীল পরিবারে বাবা কখনো বের হতে দিত না। এমনকি খালা,ফুফু কারো বাসায় ই না।রোজ আর রেহা ওর ক্লোজ ফ্রেন্ড।ওরাও দোহার সাথে মেসেই থাকত কিন্তু এখন তারা এখানে ফুপির বাসায় থাকবে। ফুপিরা অন্য এলাকায় থাকে।যেহেতু খুব ক্লোজ তাই তারা দোহাকেও সাথে এনেছে।দোহা সেটাই ভাবছে মাকে ওরা দুজন কিভাবেই না মেনেজ করেছে।একটু মিথ্যা ও বলতে হয়ছে বাসায় ওরা তিনজন ছাড়া দারোয়ান, কাজের মেয়ে ছাড়া কেউ থাকবে না। যাহোক ফ্রেশ হয়ে এসে কিছু খেয়ে একটু ঘুম দরকার।ওরা এখন ফিরবেও না।
ফোনের শব্দে ঘুম ভেঙে গেল।হ্যা আসছি।ফোনটা রেখেই দরজা খুলতে গেলাম।
হাই বেবি।
হাই বেবিস।মহারানিরা আর একটু পর আসলেই হইত।(দোহা)
সরি শোন না এরকম রাগ করছিস কেন তুই তো জানিস বাসা থেকে একটু বেড়াতে গেছলাম। (রোজ)
হ্যাঁ বেড়াইতেই তো বয়ফ্রেন্ডদের বাসায়। (দোহা)
দু বোনই মিটমিট করে হাসছে।
যাহোক রাতে অনেক গল্প হলো।শুয়ে পড়লাম তিনজনই। রাতে আমার হঠাত করেই ঘুম ভেঙে গেল। ওদের ডাকলাম না। ছোট ঘর থেকে কিছু পড়ে যাওয়ার আওয়াজ হল। আমি তো সেই ভীতু।ঘরে তারাতাড়ি ফিরে এসে ঘুমিয়ে পড়লাম।কিন্তু ঘুমের মধ্যেও শান্তি পেলাম না। স্বপ্নে আমি অই ছোট ঘরটায় গিয়েছি।ঘরটা খুব সুন্দর করে সাজানো। এরমধ্যেই একটা মেয়েকে একটা লোক আর দুটো ছেলেমেয়ে টেনে হিচরে নিয়ে আসছে।এক মহিলা কান্নাকাটি করছে মেয়েটাকে ছেড়ে দেবার জন্য।মেয়েটার মুখ স্পষ্ট দেখতে পাচ্ছিনা।তবে ১৪/১৫ হবে বয়স।মেয়েটা নিজেকে ছাড়ার চেষ্টা করছে এবং ছাড়া পেল কিন্তু হায় মেয়েটা দেয়ালের সাথে বাড়ি খেল আর কিছুক্ষণ পর নিস্তব্ধ হয়ে গেল।মহিলাটা চিৎকার দিয়ে কেদে উঠল।পুরুষ লোকটিও কান্না করছে।সাথের ছেলেমেয়ে গুলো ও।লোক আর ছেলেটা অই মহিলাকে টেনে নিয়ে গেল। আর মেয়েটা চোখ মুছে হাসল আর কি যেন বলছে।অরা চলে গেল আর আমি মেয়েটার কাছে গেলাম।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now