বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
সেই থেকে জাল-ডুলা নিয়ে দিলুরা আড়ে আড়ে থাকে কখন মুন্না মাছ ধরতে যায়।নীলের চর যাবার প্রধান রাস্তার কিনারে ঘাপটি মেরে দাঁড়িয়ে থাকে।
কিন্তু ঘাপটি মেরে থেকেও মুন্নার নীলের চরে মাছ ধরতে যাওয়ার ব্যাপারে কিছু বুঝতে পারেনা।শুধু দেখে সকাল-বিকাল মুন্না ডুলা ভরে মাছ নিয়ে বাড়ি ফিরছে।শুধু শুধু তারা অপেক্ষায় থেকেছে ডুলা আর জাল নিয়ে।
আসলে দিলুদের গোয়েন্দাগিরি কি করে যেন টের পেয়ে গেছে মুন্না। তাই সে মাছ ধরতে যায় খুব সতর্কভাবে।
নীলের চর বিলে যাওয়ার রাস্তা বাড়ির পূবদিকে হলেও, মুন্না ঘরের পেছনের দরজা দিয়ে বেরিয়ে পশ্চিমদিকের পুকুড়পার ধরে সন্তর্পণে চলে যায়। এতে ওর একটু বেশী হাঁটতে হয়, তাতে ওর আপত্তি নেই।
কেননা ওর সাথে মাছ ধরতে গিয়ে দিলুদের একবার যদি ভূতের ভয় কেটে যায়, তাহলে নীলচর বিলের মাছ ধরার একক কর্তৃত্ব ও কৃতিত্ব কোনটাই থাকবেনা।
ভয় কেটে গেলে একে একে মাছ মারতে ছুটবে সবাই। এটা হতে দেওয়া যাবেনা, কোনোভাবেই না। সে চায় দিলুদের মতন এলাকার সবার মনে ভূতের ভয়টা জিইয়ে থাকুক। কিন্তু কিভাবে এই ভয়টাকে জিইয়ে রাখা যায়?
পুরোনো একটা প্ল্যান অনুযায়ী কাজ করতে হবে, দিলুরা যখন মাছ ধরতে যাবে তখনি পুরোনো চালটা খাটাতে হবে।
মুন্নাকে তারা বাড়ির কাছে কোনোভাবেই আটকাতে পারলনা, তাই এবার সিদ্ধান্ত নিল নীলের চরের কাছাকাছি কোথাও তারা লুকিয়ে থাকবে।
এবার দেখব ও কিভাবে আমাদের ফাঁকি দেয়, নয়ন বলল।
ঘাপটি মারবি কোথায়? দিলু জানতে চাইল।
গোরস্থানের কাছে, গোরস্থানের রাস্তা বাদ দিয়ে তো আর যেতে পারবেনা। ওখানেই ওকে আটকাবো। যাতে ওর পেছনে পেছনে আমরাও মাছ ধরতে যেতে পারি। ওর সাথে গেলে ভূতেরা আমাদের কিছু বলবেনা।
গুড আইডিয়া, তুই ঠিকই বলেছিস, ওখানেই ঘাপটি মারতে হবে।রাসেল তুই আবার ভয় পাসনে। ভূত আমাদের সবাইকে একসাথে এটাক করতে সাহস পাবেনা। দিলু রাসেলকে অভয় দিল।
ভয় পেলেও ঐ ব্যাটার সাথেই যেতে হবে,মাছ না খেতে খেতে আমি নিজেই নিরামিষ হয়ে গেছি। যে কোরেই হোক, মাছ ধরতেই হবে।
এইতো বীরের মতন কথা। একেই বলে বাপের ব্যাটা সাদ্দাম, দেখব এবার তোর উদ্দাম।
দেখিস দেখিস।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now