বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

নীলা-০৩ (শেষ)

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X অধ্যায় সাত সাইকিয়াট্রিস্টের থিওরি সত্যি প্রমাণিত হয়েছে। সাইফের কল্পনার নীলা হচ্ছে প্রথম যৌবনের নুসরাত নিজেই। সাইফের দুর্ঘটনার পর তার ডায়েরির লেখা পড়ে ফেলে সাইফকে প্রচণ্ডভাবে ঘৃণা করতে শুরু করেন নুসরাত। একই বাসায় একই ছাদের নিচে থাকার পরেও সাইফের প্রতি কোন ধরণের ভালোবাসা দেখানো বন্ধ করে দেন তিনি। কল্পনাবিলাসী সাইফের মন অনেক অনেক দিন ভালোবাসা না পেতে পেতে অবহেলার আঘাতে আঘাতে কয়লা হয়ে অবশেষে আশ্রয় খুঁজে পায় নুসরাত অথবা নীলার তৎকালীন চেহারায়, সাইফের কল্পনায় সত্যি হয়ে কাল্পনিক নীলা তাকে ভরিয়ে দিতে থাকে অবিচল ভালোবাসায়। এমন ভালোবাসা অনেকদিন পান নি সাইফ, সুতরাং কল্পনার নীলাই হয়ে দাঁড়ায় তার শেষ আশ্রয়, তার সারাদিনের একমাত্র বিনোদন, তার ভালোবাসার একমাত্র উৎস। সাইফের মস্তিষ্ক নীলার অস্তিস্ত্বকে বাস্তবতর করার জন্য নুসরাত এবং নীলার মধ্যকার সম্পর্ককে ভুলিয়ে দেয়, সাইফ ভুলে যান নীলা কে ছিল, ভুলে যান আর সবকিছু। তার কল্পনায় নীলা আসার পর থেকে সমস্ত লেখা নীলাকে নিয়ে লেখা শুরু করেন তিনি, আর যত রোমান্টিকভাবেই তিনি নীলাকে উপস্থাপন করতে থাকেন নীলা ততই রোমান্টিক হয়ে তাকে ভালোবাসা দিতে থাকে, কারণ নীলা তো আসলে তারই কল্পনা। সাইফকে বিশ্বাস করানো হয়েছে নীলা তার কল্পনা। সাইফ সেটা বিশ্বাস করেছেন। নুসরাত তাকে আবার ভালবাসতে শুরু করেছেন। ফলে সাইফের হৃদয়ে ভালোবাসার হাহাকার কমে গেছে। এখন আর সাইফের কল্পনায় হুটহাট নীলা আঘাত করে না। সাইফ আর নুসরাত এখন সুখে আছেন। মহা সুখে। পরিশিষ্টঃ ডাঃ নুসরাতকে নিজ বাসভবনে মৃত অবস্থায় পাওয়া গেছে। গলার ধমনী কাটার ফলে অতিরিক্ত রক্তক্ষরণের মাধ্যমে মারা গেছেন তিনি। ডাঃ নুসরাতের স্বামী বিখ্যাত লেখক সাইফ হাসান মৃত্যুর দায় স্বীকার করেছেন। তিনি বলেছেন, তিনি পরকীয়ায় আসক্ত। নিজের প্রেমিকাকে বিয়ে করার জন্য প্রেমিকার বুদ্ধিতে তিনি বউকে খুন করেছেন। কে এই প্রেমিকা জিজ্ঞেস করতেই সাইফ হাসান জানিয়েছেন, তার নাম নীলা। বয়স, হবে সাতাশ আটাশ। (সমাপ্ত)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৪ জন


এ জাতীয় গল্প

→ নীলা-০৩ (শেষ)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now