বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

নীল রঙের ভালোবাসা

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X দরজা লাগিয়ে দিতেই অন্ধকারে ডুবে গেল ঘরটা । অন্ধের মত হাতড়িয়ে ফ্যানের সুইচটা অন করে ল্যাপটপ নিয়েশুয়ে পড়লাম বিছানায় । ল্যাপটপ টা অন করতেই স্ক্রীনে ভেসে উঠল চিরচেনা সেই সাদাকালো চোখদুটো । তৃপ্তির চোখ । কত বার যে ডিলিট বাটনে চাপ দিতে গিয়েওব্যর্থ হয়েছি ! জানিনা আর কতদিন এই ছবিটা ল্যাপটপের ওয়ালপেপারে থেকে যাবে ! ল্যাপটপ থেকেই ডিলিট করতে পারি না , মন থেকে কিভাবে ডিলিট করব ! বৃষ্টি ভেজা কোন রোমান্টিক সময়ে নয় , এক নীর্জীব শীতের বিকেলে প্রথম দেখেছিলাম ওকে । সাথে ছিল আমারই এক কাজিন । তাকে কেমন আছিস জিজ্ঞেস করতে গিয়ে ওর দিকে চোখ পড়েছিল প্রথমবার । লাভ এট ফার্স্ট সাইট ? একদমই না। কেমন এলোমেলো চুলের পাগলিপাগলি দেখতে আর ড্যাম কেয়ারস্বভাবের একটা মেয়ে রে বাবা! চোখ বড়বড় করে কিছুক্ষণ তাকিয়ে ছিলাম । ওকেও দেখলামএকইভাবে তাকিয়ে আছে আমার দিকে । আমার তখন নবরত্ন তেল দেয়া মাথার বাম পাশে কান থেকে ৩ ইঞ্চি উপরে সোজা একটা সীথু কাটা ! মনে মনে ভাবছিলাম আমিএত স্মার্ট , কিন্তু এই মেয়েটা এভাবে তাচ্ছিল্যের দৃষ্টিতে তাকিয়ে আছে কেন ? একদিন হুট করেই একটা ফিমেল আইডি থেকে ফ্রেন্ড রিকুয়েস্ট আসল । আইডি টা ওপেন করতেই ওর ছবিটা দেখতে পেলাম । সাদাকালো একটা ছবি । খুবই সাধারণ লেগেছিল সেদিন । কখনো বুঝি নি এই সাধারণ মেয়েটাই আমাকে এভাবে মোহাচ্ছন্ন করে রাখবে । ছবিটা এক সময় ফেবুতে ওর প্রোফাইল পিকচার হিসেবে লাগানো ছিল । ওর সাথে পরিচয়ের প্রথম দিকে । তখন খুব পপুলার ছিলাম ফেবু তে । অনেক লেখালেখি করতাম । আমারকত্ত ফ্যান ছিল তখন ! প্রথমে তো ভেবেছিলাম এই বদের হাড্ডি মেয়েটাকে ঝুলিয়েই রাখব । একসেপ্ট করবনা । তারপরও , মানবিকতার খাতিরে একসেপ্ট করতেই , দেখি টেক্সট দিল , -আপনি এত খ্যাত ক্যান ? -বড়দের সাথে ভদ্রভাবে কথা বলতে হয় , সেটাও জান না ? -কি অভদ্রতা করলাম ? -তুমি নিজেই তো পাগলীর মত দেখতে , আমাকে খ্যাত বলতেছ কেন ? -আপনার মত এরকম লুতুপুতু ছেলে আমি কমই দেখছি । টেক্সট টা দেখার পর আমার এতই রাগ লাগছিল যে মনে হচ্ছিল ল্যাপটপ ধরে আছাড় দেই । তৎক্ষণাত লগআউট করে বাইরে বেরিয়ে গেলাম । রাত্রিবেলা ফেবুতে ঢুকতেই messages (1). ওপেন করতেই দেখলাম , "রাগ করছেন ? আমি জানি আপনি কেন জানি আমাকে দেখতে পারেননা । ঐটাকে কাজে লাগিয়ে আপনাকে খুব সহজেই রাগিয়ে দিয়েছি । যেহেতু আমাকে আপনার ভাল লাগে না , সেহেতু আমার প্রতি কিছুতেই আপনাকে খুশি করার সামর্থ্য আমার ছিল না । তাই সহজে যা করা সম্ভব ছিল তাই করেছি সরি । আরেকটা কথা , আপনি আসলে খুব সহজ সরল । !" এই মেসেজ টা পড়তে পড়তেই আবার ওর মেসেজ । -Hi -Hlw -ki koren? -Nah, kisu na. Tmi ? -apni ato boka kan. Seita vabi. -tmi ato chalak tai ami ato boka. -fb te kauke apni apni korte valo lage na. -tmi to junior. Tao amk tmi bolba? -apnal ki khub prblm h0be ? -nah, thikase...... ....... .... ... .. এভাবেই শুরু । তারপর কি রাত, কি দিন । সারাক্ষণ ওর সাথেচ্যাট । কিভাবে যেন ও আমার মনে একটু একটু করে জায়গা করে নিচ্ছিল । কিভাবে যেন ওর ঐ সাদাকালো ছবিটা আমার দিকে তাকিয়ে থাকত । বুঝতে পারছিলাম , ধীরে ধীরেএই সাধারণ মেয়েটা আমার কাছেকতটা অসাধারণ হয়ে উঠছে । বুঝতে পারছিলাম কেমন চেঞ্জ হয়ে যাচ্ছি । বুঝতে পারছিলাম এখন আর আমার মাথায়নবরত্ন তেল চিকচিক করে না ।এখন আর আমার মাথায় কোথাও কোন সিথু দেখা যায় না । এখন আমার শার্টের বুকের বোতামটা খোলা থাকে । খেয়াল করছিলাম ও যেমন টা পছন্দ করত ঠিক সেরকম হয়ে যাচ্ছিলাম । তারপর প্রতিদিন ওর বাসার সামনে যাওয়া আসা শুরু করলাম। লুকিয়ে লুকিয়ে । প্রতিদিনবিকেলে ও ছাদে উঠত হাওয়া খেতে । বিকেল পার হয়ে সন্ধ্যা ঘনিয়ে আসত । আমি দাড়িয়েই থাকতাম । ওর রঙিন মুখটা সন্ধ্যার আবছা আলোতে ধীরে ধীরে মিলিয়ে যেত । তখনও দাড়িয়ে থাকতাম । জানিনা কোন মোহে এসব করছিলাম ! নাহ্ । আসলে , সত্যিটা হচ্ছে , ভালবেসে ফেলেছিলাম ওকে । বোকার মত একা একা ভালবেসে গেলাম । কখনো বলি নি , তৃপ্তি , তোমাকে ছাড়া আমি বাঁচব না ।আমি তোমাকে ভালবাসি । আমি , জাস্ট লুকিয়ে রাখতে পারি নি আমার ভালবাসা । ও বুঝতে পেরেছে । আর তারপর.... তারপর আর কিছু নেই । আমি কিছু জানি না । আমি শুধু কিছু কিছু ধারনা করি । ও হয়ত কখনোই চায়নি আমার ভালবাসা । এজন্যই পালিয়ে গেছে । এখনও একটা প্রশ্নের উত্তর আমার কাছে নেই । মানুষভেদে কি ভালবাসার রং আলাদা আলাদাহয় ? হয়ত আমার ভালবাসার রং টা হলুদ ছিল । ও হলুদ রং টা একদমই পছন্দ করে না তো ? নীল রঙ টা ওর খুব প্রিয় । ল্যাপটপের স্ক্রীনে , ওর চোখের দিকে তাকিয়ে আমি প্রশ্ন করি । কি ? নীল রঙের ভালবাসা পেয়েছ ? আমার ভালবাসা কি সত্যিই হলুদ রঙের ছিল ? পালিয়ে গেলে কেন ? ওর চোখ এখন আর কিছু বলে না ।স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে আমার দিকে । তারাদের মত........।। লিখেছেন - সুইসাইড সাইলেন্স


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১০৪ জন


এ জাতীয় গল্প

→ নীল রঙের ভালোবাসা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now