বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

নীল ডায়রির গল্পগুলো ভাঁজ করা ছিলো !!!

"স্মৃতির পাতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Humayra Oishe (০ পয়েন্ট)

X আস্তে করে উঠে জানালার কাছে গেলাম । অপরিচিত একটা জায়গা । আবছায়া জানালার বাইরেটা খুব স্বচ্ছ দেখা যাচ্ছে । এক স্বপ্নপুরী,,,,আচ্ছা গাছে যেই পাখিটা ডাকছে...ওটা কি চন্দনা ??আরে গাছের নিচে বসে ওটা কি একটা আমি....??হাতে সেই নীল ডায়রী...আর ময়ূরাক্ষি কলম....ময়ূর পালক লাগান ছিল....তাই ঐ নাম দেয়া... . . . কত্ত কিছু আছে ডায়রিতে....বাবা আমাকে কোলে করে সমুদ্র দেখতে নিয়ে গিয়েছিল সেটা আছে...মামনি স্কুলে যাবার আগে চুল বেঁধে দিত তাও আছে...। কিন্তু হারিয়ে গেছি আমি...। এসব ভাবতে ভাবতে বাইরে এলাম আর আমার সামনে হাজির হল সেই ছোট্ট আমিটা । তুমি কে ? আমার প্রশ্ন শুনে ছোট্ট আমি হাসতে লাগল । বলল "আরে আমাকে চেন না ?আমি হলাম তুমি..." মাথাটা ঘুরে গেল...যাইহোক আবার বললাম "নীল ডাইরিটা দেবে...আমারটা হারিয়ে গেছে..। " সে বলল..."আমি জানি কেন হারিয়েছে.." আমি বললাম "কেন ??" . . "নীল ডায়রিতে অনেক গল্প ছিলো । তার পরতে পরতে ছিলো আবেগ । তোমার বাবা মা তোমার ছেলেবেলার অনেক স্মৃতি সেখানে আগলে রেখেছিলেন। তুমি নিজেও যা কখনোই জান না...!" "তবে তা আমার কাছে নেই কেন ?" "কারণ নীল ডায়রির গল্পগুলো ভাঁজ করা ছিলো । তার স্বরলিপি ছিলো ভাঁজে ভাঁজে । তা আজ হারিয়ে গেছে...আর হারিয়ে যাচ্ছ তুমিও । " . . . সত্যিই এভাবেই হারিয়ে যাছে আমাদের শৈশব...আমরা যদি নীল ডায়রির ভাঁজ করা পাতা গুল খুলে দিতাম হয়ত অজস্র রচিত কথা আমাদের সামনে উন্মোচিত হত...আর আমরা খুঁজে পেতাম সেই ছোট্টবেলার আমিকে.... . .কিন্তু হায় !!!!নীল ডায়রির গল্পগুলো ভাঁজ করা ছিলো.....॥


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯০ জন


এ জাতীয় গল্প

→ নীল ডায়রির গল্পগুলো ভাঁজ করা ছিলো !!!

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now