বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

নীল চিরকুটের মেয়েটি

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান অনভুতিহীন লেখক (০ পয়েন্ট)

X নীল চিরকুটের মেয়েটি........!! . "হাজার মানুষের ভিড়ে লুকিয়ে আছি আমি। খুঁজে দেখ তোমার মনের মাঝে...!! চারপাশে ঘুরে বেড়াচ্ছি প্রতিটা মূহুর্তে। হৃদয়ের আঙিনায় বেছে নিয়েছি তোমায়..!! সবকিছু ভূলে ভাবি তোমায়...!! অজস্র ফুলের সৌরভে বাতাসে লুকিয়ে থাকা আমার ভালবাসা খুঁজে পাবে তুমি..!! " ................শুভ জন্মদিন তোমার..............!! ♥ . নিশো অবাক হয়ে নীল চিরকুটের লেখাটা পড়ছে...!! প্রতিদিন একটা করে নীল রঙের চিরকুট ফেলে যায় তার দরজার সামনে। কে দিয়েছ কোন নাম লিখা থাকেনা। অদ্ভুদ এক চিরকুট। এটা নিয়ে নিশো খুবই উদ্বিগ্ন। প্রথম কয়েকদিন বিষয়টা মাথায় নেয়নি....!! কিন্তু দীর্ঘ ছয়মাস ধরে একি কাজ চলছে। প্রতিদিন কে চিঠি লিখে তার কাছে...?? বিষয়টাকে এখন সিরিয়াসভাবে নিয়েছে নিশো। . বিকেলে ছাদে....... -জানিস নীলা, কে যেন প্রতিদিন আমার দরজার সামনে একটা নীল রঙের চিঠি দিয়ে যায়..!! সম্ভবত মেয়ে...!! কিন্তু মেয়েটার কোন নাম লিখা নেই। কি অদ্ভুদ ব্যাপার বলতো...মেয়েটা আমার জন্মদিনের কথাও জানে.....!! চিঠিতে আমাকে উইশ করেছে..!! কে হতে পারে বলতে পারবি.....??(নিশো) -আ..আ...আমি কি করে জানব....?? কে তোকে চিঠি লিখে কে জানে....??(নীলা) -ও...হ্যাঁ তাইতো তুই কি করে জানবি কে আমাকে চিঠি লিখে......!! জানিস নীলা, মেয়েটার কথাগুলো না বেশ অদ্ভুদ.....!! চিঠিতে তার লেখাগুলো খুবি রহস্যময়...!! -মনে হয় মেয়েটা তোকে ভালবাসে.....!! হয়ত সাহস পাচ্ছেনা তাই এমন লুকোচুরি করছে....!! -হয়তবা, হতেও পারে....!! কিন্তু কে মেয়েটা...?? -আচ্ছা, বাদ দে ওসব..!! এখন বল তোর বিয়ের খবর কি.....?? -মাকে বলে দিয়েছি আমি এখন বিয়ে করতে পারব না....!! -আচ্ছা, আমি এখন যাই.....আম্মু মনে হয় আমাকে খুঁজছে.....!! . কে হতে পারে..?? মেয়েটা কি আমার পরিচিত...?? আমার আশেপাশেই থাকে..?? নাকি কেউ মজা করছে..?? -শুয়ে শুয়ে সিলিং ফ্যানের দিকে তাকিয়ে এসব ভাবছে নিশো। মেয়েটার হাতের লিখাটা অনেক সুন্দর.....!! প্রতিটা কথার মাঝে মাধুর্য রয়েছে..! অল্প কথায় খুব গুছিয়ে লিখতে পারে..!! . পরেরদিন সকালবেলা.....!! নিশো ঘুম থেকে ওঠার আগেই চিরকুটটা রেখে যায় মেয়েটা...!! নিশোরও একটা অভ্যাস হয়ে গেছে ঘুম থেকে উঠেই দরজাটা খোলা এবং চিরকুটটা কুড়িয়ে নেওয়া। কি অদ্ভুদ ব্যাপার.....?? আজ চিরকুটে লিখা আছে, -"তুমি আমাকে খুঁজছ তাই না...?? আমিতো তোমাকে বলেছি, আমি লুকিয়ে আছি তোমার মনের মধ্যে। খুঁজে দেখ তোমার আশেপাশেই আছি....শুভ সকাল" রহস্যময় চিঠি পড়ে নিশোর মনে আরো কৌতুহল জেগে ওঠে। এমন অদ্ভুদ সব কথা দিনের পর দিন নিশোকে চিন্তিত করে তোলে। পাশাপাশি নিশোও চিঠির প্রেমে পড়ে যায়....!! সবগুলো চিঠিই নিশো জমিয়ে রেখেছে....! চিরকুটের এক স্তুপ জমে গেছে তার রুমে....!! . আজ তিনদিন যাবত নিশো কোন চিঠি পাচ্ছেনা.....!! নিশো ভীষণ টেনশনে পড়ে যায়। মেয়েটার কি কোন সমস্যা হয়েছে...?? চিঠি না পেয়ে নিশোর মনটা কেমন ছটফট করছে....!! তারপর ছাদে...... -কিরে কিছু বলবি....??(নীলা) -হ্যাঁ...হুমমমমম। আজ তিনদিন যাবত মেয়েটার কোন চিঠি পাচ্ছিনা। ওর চিঠি পড়তে পড়তে কেমন একটা নেশা হয়ে গেছে। ওর চিঠি ছাড়া কোন কিছুই ভালো লাগছেনা...!! এই তিনদিন কোন চিঠি না পেয়ে পুরনো চিঠিগুলো আবার রিভাইস দিয়েছি।। আচ্ছা, তুই বলতো মেয়েটা কি আমাকে সত্যিই ভালবাসে...??(নিশো) -অফকোর্স...!! না ভালবাসলে কি আর এভাবে চিঠি দেয়...!! -তাহলে মেয়েটা ওর পরিচয় দিচ্ছে না কেন....?? -হয়তবা ভয় পাচ্ছে। যদি তুই ফিরিয়ে দিস....!! -তুই কি করে বুঝলি..?? -আমার কাছে মনে হল....!! -আচ্ছা, শুধু নীল রঙের চিঠি দেয় কেন......?? অন্য কোন কালারের হতে পারেনা....?? নীল মানে কি...?? নীল মানে তো বেদনা তাই না নীলা....?? -হুমমমমমম, নীল কালার মানে তো তাই বুঝায়....!! -তাহলে কি....!! না না এটা হতে পারেনা....!! -আচ্ছা নিশো, আজ আমাকে নিয়ে একটু ঘুরতে বের হবি....?? -ঘুরতে......হুমমম, কোথায় যাবি....?? -তুই যেখানে নিয়ে যাবি.....!! -ঠিক আছে, আজ তোকে একটা সুন্দর জায়গায় নিয়ে যাব...!! জায়গাটা আমার খুব ফেভারিট।। . পরদিন সকালে.... আবারও ফিরে এসেছে সেই নীল চিরকুট। -"আমি একটু অসুস্থ ছিলাম...তাই কোন চিঠি দিতে পারিনি। তোমার চুলগুলো খুব বড় হয়ে গেছে আর এলোমেলোও লাগছে। সময় পেলে কেটে নিও....!!" বাহ্..!! আজ খুব কেয়ারফুলি কথা।। মেয়েটা দেখছি আমার খোঁজখবর নিচ্ছে। তাও অবশ্য কথা, খোঁজখবর না নিলে কি আমার সম্বন্ধে এতকিছু জানে.....!! . ঠিক একবছর পর....... নিশো এখন বিবাহিত। বাবা-মায়ের পছন্দে রিদি নামের একটি মেয়েকে সে বিয়ে করেছে ছয়মাস আগে। নীর রঙের চিরকুটগুলো নিশো যতন করে রেখেছে। প্রতি রাতেই তাকে নীল চিরকুটের লেখাগুলো ভাবায়.....!! . একদিন রিদি রুমের জিনিসপত্র গুছাচ্ছিল। হঠাৎ তার মনে কি যেন রহস্য ঢুকে গেল....লকারটা খুলে দেখে পুরো লকারটা নীল রঙের চিঠিতে ভরপুর। কি অদ্ভুদ ব্যাপার....!! এত চিঠি...! -তার মানে নিশো প্রেম করে....?? রিদির মনটা একটু খারাপ হয়ে যায়। না নিশো তো এমন না.....তাহলে?? কিছুটা রহস্য লাগে রিদির কাছে। তারপরের দিন রাত ১১টা...... হঠাৎ রিদি বায়না ধরেছে ছাদে যাবে......!! আজ সারারাত নাকি সে ছাদে বসে দুজনে গল্প করে কাটাবে.....!! কি সাংঘাতিক ব্যাপার ঘুমোবে না....?? রিদি নাছোরবান্দা মেয়ে.... কোন কিছুই মানে না...!! বাসররাতে তো ওর কর্মকান্ড দেখে আমি অবাক....!! রাত ১২ টা বেজেছিল......ওর মন চাইল সে বাহিরের টং দোকানের চা খাবে। এটা কোন কথা...?? বাসর রাতের বউ এভাবে বাহিরে গিয়ে টং দোকানের চা খাবে......!! কি অদ্ভুদ ব্যাপার.....!! এমন জেদি মেয়ে বাপরে বাপ.....বাধ্য হয়ে যেতে হল।। আর আজ বলছে বাড়ির ছাদে যেতে....যেতে হবেই।। নিশো একটু রোমান্টিক ভাব নিয়ে এক ঝটকাতেই রিদিকে কোলে তোলে নিল। নিশোর এমন ভালবাসা দেখে রিদিও খানিকটা স্তম্ভিত হল.....!! তারপর কোলে নিয়েই ঠিক সোজা ছাদে ওঠে পড়ল....!! . -ইসসসসসস.......সারাদিন বাসায় থেকে শুধু খাওয়া-দাওয়াই কর নাকি......??(নিশো) -কি....?? আমার কি আর কোন কাজ নেই.....?? তোমার কি তাই মনে হয়......?? (রিদি) -বাপরে বাপ যা কষ্ট হল না.....!! তুমি আগের চেয়ে একটু ভারী হয়ে গেছে....!! এখন থেকে প্রতিদিন সকালে ছাদে এসে ব্যায়াম করবে.....!! -কি....আমি ব্যায়াম করব....?? তুমি করবে....!! অলসতা করে করে মেদ বাড়িয়ে ফেলেছ...!! তোমার ব্যায়াম করা দরকার..... আমি ঠিক আছি.......!! -হুমম, সেতো দেখছিই....!! -অনেকদিন পর কোলে নিলে তো তাই এমন লাগছে.....!! -সত্যিই......!! -আচ্ছা নিশো, একটা সত্যি কথা বলবা.....?? -এই পর্যন্ত তোমাকে কোন মিথ্যা কথা বলেছি......?? -নীল রঙের চিঠিগুলো কে দিত তোমাকে...?? -ও এটা....তোমাকে বলব বলে এখনও বলা হয়নি...!! যাই হোক এখন যেহেতু বললে তাহলে শুনো....!! তুমিতো নীলার কথা শুনেছ....আমার খুব ভালো বন্ধু ছিল। একটা মেয়ে প্রতিদিনই আমাকে চিঠি লিখত। প্রতিদিনই আমার খোঁজখবর রাখত তার চিঠির মাধ্যমে....!! কিন্তু কখনো সে তার পরিচয় দেয়নি। জানো রিদি, সে সবসময় নীল রঙের চিরকুট দিত। একটা চিঠিও অন্যকোন কালারের নেই। অথচ নীলার সাথে আমার এ বিষয় নিয়ে অনেকবার কথা হয়েছে। ও একবার আমাকে বলেছিল, যে চিঠি পাঠায় সে তোকে ভালবাসে। কিন্তু ওর কথার মানেটা তখন বুঝতে পারিনি। ও যখন শুনেছে তোমার সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। তখন সে খুব কষ্ট পেয়েছিল....কিন্তু তখনও পাগলীটা আমাকে কিছু বলেনি। ঠিক বিয়ের তিনদিন পর একটা চিঠি আসে আমার কাছে সেই নীল রঙের। চিঠিতে লিখা ছিল....... "নিশো তুমি ভালো থেকো....!! নতুন মানুষকে নিয়ে তুমি সারাজীবন সুখী হও। আর আজ থেকে তোমায় আর চিঠি লিখব না। আমি আমার বাবার কাছে আমেরিকায় চলে যাচ্ছি.....!! কিন্তু দূর থেকে তোমায় মৃত্যুর আগ পর্যন্ত ভালবেসে যাব।। --------------------------ইতি নীলা...." (নিশো কাঁদতে কাঁদতে চিঠির লেখাগুলো শোনাল রিদিকে) -(নিশোর হাতটা ধরে) একি তুমি কাঁদছ কেন.....?? আমিতো আছি। -জানো রিদি, পাগলীটা সারাক্ষণ আমার সাথে ছিল....তবুও একবারও বলেনি সেই নীল চিরকুটের মেয়েটি সে.....!! সে আমাকে বিশ্বাস করতে পারেনি। তার ধারনা ছিল আমি যদি তাকে ফিরিয়ে দিই......!! আমি এখনও চিৎকার করে বলতে চাই 'আমি তোকে ভালবাসি নীলা.....আমি তোকে ভালবাসি....অনেক ভালবাসি'। কথাগুলো বলতে বলতে হাটু গেড়ে বসে পড়ল নিশো, চোখ থেকে অনর্গল পানি পড়েই যাচ্ছে। রিদি নিশোকে জড়িয়ে ধরে বলল...... -নীলার মত না পারি...আমি তোমাকে আমার মত ভালবাসতে পারব।। তুমি শুধু আমাকে তোমার পাশে রেখো....!! -(নিশো রিদির মাথাটা বুকে রেখে) তুমিও তো দেখছি নীলার মত। নীলা শুধু চিঠিতে বলে যেত আর তুমি সরাসরি আমাকে বল......!! তুমি কি মনে করবে জানি না, তবে নীলাকে আমি কখনোও ভূলতে পারবনা....!! -আচ্ছা চলো এখন ঘুমোতে যাই...!! -কেন...?? তুমি না আজ সারারাত গল্প করবে.....?? -না, আজ তোমাকে আর ডিস্টার্ব করতে চাই না...এমনিতেই আজ অনেক কাঁদিয়ে ফেলেছি তোমাকে....!! -রিদি সত্যি করে বলতো, তুমি কি নীলা....?? মানে প্লাস্টিক সার্জারি করে চেহারাটা চেঞ্জ করে ফেলেছ....?? ঐ চিঠির কথাগুলো আর তোমার কথাগুলো আমার কাছে একই লাগছে.......!! -তুমি নীলাকে অনেক ভালবেসে ফেলেছিল....তাই এমন লাগছে..!! এখন চলো ঘুমোবে....!! -হুমম।। -আমাকে কোলে নিবে না......??


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১০০ জন


এ জাতীয় গল্প

→ নীল চিরকুটের মেয়েটি

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now