বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

নিজে বদলান, চারপাশ বদলে যাবে

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ᴍᴅ. ɪǫʙᴀʟ ᴍᴀʜᴍᴜᴅ (০ পয়েন্ট)

X অনেক নামীদামী এক কোম্পানী হঠাৎ করে ব্যবসায় লাগাতার লোকসান করতে লাগল। এক দুপুরে কোম্পানীর কর্মচারীরা একটি নোটিশ দেখতে পেল।নোটিশে লেখা ছিল, কোম্পানীর লোকসানের জন্য যে ব্যক্তিটি দায়ী গতকাল সে মারা গেছে। সেমিনার রুমে একটি কফিনে তার লাশ রাখা হয়েছে। কেউ তা দেখতে চাইলে আমন্ত্রিত।' একজন সহকর্মীর মত্যুর খবর শুনে প্রথমে সবাই ব্যাথিত হল। তবে একই সাথে কৌতুহলী হয়ে উঠলো এই ভেবে যে আসলে কে হতে পারে সেই ব্যক্তি। তারা সবাই একত্রিত হয়ে সেমিনার রূমে গেল সবাই ভাবতে লাগলো, "আসলে কে সেই লোক যে আমাদের সাফল্যের পথে প্রতিবন্ধকতা হয়ে দীড়িয়েছিল? এ ভেবে সবাই আনন্দিত হল অন্তত সে আর বেঁচে নেই। একে একে তারা যখন কফিনের কাছে গেল এবং ভেতরে তাকালো, এরপর তারা সবাই বাকশুন্য হয়ে গেল, হতভস্ত হয়ে গেল। যেন তাদের খুব আপন কারো লাশ সেখানে রাখা ছিল। আসলে কফিনের ভেতর রাখা ছিল একটা আয়না । যেই ভেতরে তাকিয়ে ছিলো সে তার নিজের চেহারাই দেখতে পাচ্ছিলো। আয়নার একপাশে একটা কাগজে লেখা ছিল, “তোমার সাফল্যের পথে বাধা দিতে সক্ষম শুধুমাত্র একজনই আছে গোটা পৃথিবীতে, আর সে হচ্ছো 'তুমি' নিজে।* আপনিই সেই একমাত্র ব্যক্তি যে আপনার জীবনে পরিবর্তন আনতে পারেন, সুখী করতে পারেন, সাহায্য করতে পারেন। আপনার জীবন তখন বদলে যায় না যখন আপনার অফিসের বস বদলায় বা যখন আপনার অভিভাবক বদলায় বা আপনার বন্ধুরা বদলায়। আপনার জীবন তখনই বদলায় যখন আপনি নিজে বদলাবেন। আপনার সক্ষমতা সম্পর্কে আপনার নিজের বিশ্বাসের সীমাটা যখন আপনি অতিক্রম করতে পারবেন শুধু তখনই আপনার জীবন বদলাবে,পূরন হবে জীবনের লক্ষ্য গুলো। Collected


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮১ জন


এ জাতীয় গল্প

→ নিজে বদলান, চারপাশ বদলে যাবে

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now