বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

নিঃসঙ্গ গ্রহচারী

"সাইন্স ফিকশন" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Saif sayed (০ পয়েন্ট)

X ★ মুহাম্মদ জাফর ইকবাল স্যার★ ( একাকী কিশোর ) সুহান হাতের উপর মাথা রেখে আকাশের দিকে তাকিয়ে আছে। আকাশের রং নীলাভ কিন্তু নীল নয়। স্বচ্ছ কাঁচের মত। পৃথিবীর আকাশ নাকি নীল। গাঢ় নীল। সে কখনো পৃথিবী দেখেনি কিন্তু তবু সে জানে। তাকে ট্রিনি বলেছে। ট্রিনি তাকে আরো অনেক কিছু বলেছে। পৃথিবীর নীল আকাশে নাকি সাদা মেঘ ভেসে বেড়ায়। কখনো কখনো সেই মেঘ নাকি পুঞ্জিভূত হয়ে আসে বিদ্যুতের ঝলকানিতে আকাশ বিদীর্ণ হয়ে যায়, তারপরে নাকি আকাশ কালো করে বৃষ্টি আসে। দীর্ঘ নিরবচ্ছিন্ন বৃষ্টি। সেই বৃষ্টি জন্ম দেয় গাছ। ট্রিনি বলেছে, পৃথিবীর গাছ নাকি সবুজ। গাঢ় সবুজ। সেই গাছে নাকি ফুল হয়। বিচিত্র রঙিন সব ফুল। ট্রিনি সব জানে ট্রিনিকে পৃথিবীতে তৈরি করা হয়েছিল, তার কপোট্রনের ক্রিস্টাল ডিস্কে পৃথিবীর সব খবর রাখা আছে। ট্রিনি একটু একটু করে সুহানকে সব বলেছে। সুহান জানতে চায় না, তবু সে বলছে। সুহানকে নাকি জানতে হবে। সুহান মানুষ। মানুষের জন্ম গ্রহ পৃথিবী। তাই সব মানুষকে নাকি পৃথিবীর কথা জানতে হয়। আকাশের দিকে তাকিয়ে পৃথিবীর কথা ভাবতে হয়। সুহান তাই পাথরের উপর শুয়ে শুয়ে কখনো কখনো পৃথিবীর কথা ভাবে। ভাবতে চায় না, তবু সে ভাবে। ট্রিনি বলেছে, তাকে ভাবতে হবে। পৃথিবীর কথা ভাবতে হবে, মানুষের কথা ভাবতে হবে। ভেবে ভেবে তাকে সত্যিকার মানুষের মত হতে হবে। যদি কোনদিন মানুষের সাথে দেখা হয় তারা যেন সুহানকে দেখে চমকে না উঠে। ভয় পেয়ে চিৎকার না করে উঠে। সুহান এক সময় ট্রিনির কথা বিশ্বাস করত। ভাবতো সত্যিই বুঝি তার একদিন মানুষের সাথে দেখা হবে। দেখা হলে কি বলবে সব ঠিক করে রেখেছিল। কিন্তু তার মানুষের সাথে দেখা হয়নি। সে জানে কোনদিন মানুষের সাথে তার দেখা হবে না। স্বচ্ছ কাঁচের মত নীলাভ আকাশের দিকে তাকিয়ে একদিন তার জীবন শেষ হয়ে যাবে। দুই সূর্যের এই গ্রহটিতে কোনদিন মানুষ ফিরে আসবে না। কখনো আসবে না। সুহান পাশ ফিরে শোয়। তার দেহের রং উজ্জ্বল স্বর্ণের মত। তার মাথায় কুচকুচে কালো চুল ঘাড় পর্যন্ত নেমে এসেছে। তার শরীর সুঠাম, পেশিবহুল। তার বিস্তৃত বক্ষ দীর্ঘ দেহ। তার দীর্ঘ চোখ, চোখের রং রাতের আকাশের মত কালো। ট্রিনি বলে, তার চেহারা নাকি অপূর্ব সুন্দর। সুহান সেটা জানে না। মহাকাশের এক প্রান্তে নির্জন গ্রহের একটি একাকী কিশোরের কাছে সৌন্দর্যের কোন অর্থ নেই। ( কিছু ভুল হইলে ক্ষমা করবেন )


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৮ জন


এ জাতীয় গল্প

→ নিঃসঙ্গ গ্রহচারী ( ২য় পর্ব )
→ নিঃসঙ্গ গ্রহচারী

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now