বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

নিঃসঙ্গ দুপুরের গান

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Humayra Oishe (০ পয়েন্ট)

X দুপুরটা আজ বড়ই একা। এক মুঠো মিষ্টি রোদ্দুর বাইরে হাসছে। তবুও আমাদের নিস্তার নেই। কখনো কখনো ঠিক দুপুরে বিছানায় গা এলিয়ে দিয়ে স্বপ্নরাজ্যে হারিয়ে যেতে ইচ্ছে হয় আর বলতে হয় "ক্লান্তি আমায় ক্ষমা করো....আমি আর পারছি না...। " . . .যান্ত্রিক জীবনটা হয়ত এমনই। নিজেকে নিয়ে এতটাই ব্যতিব্যস্ত থাকতে হয় যে কাছের মানুষগুলোর পানে একবার ফিরে তাকাতে ইচ্ছে হয় না। দুপুরে কার সাথে মিষ্টি ঝগড়া অথবা খুনসুটিতে মেতে উঠতে ইচ্ছে হয় না । ছোট ছোট আবদারগুলো পূর্ণতা পায়না...আর এক রাশ মান বৃদ্ধি পায় । . . এই নিঃসঙ্গ দুপুরের যখন বিদায়ী শঙ্খধ্বনি বাজে তখন জানান দেয় শেষ বিকেলটা । ঠিক তখনই জীবনের অন্তিম পর্যায়ে এসে সময়ের দ্বারপ্রান্তে ভিক্ষে চাইতে হয় কিছু সময় । আর সময় তখন দাঁত কেলিয়ে হেসে বলে "আমি তো গতিশীল....আমি কেন শুধু শুধু তোমার জন্য আমার রুটিন পরিবর্তন করব...?" . .অসম্পূর্ণ কাজগুলো করা হয় না...আবেগী মনটাকে স্বান্তনা দিতে হয়...তারছেঁড়া গিটারটা এক পাশে পড়ে থাকে....গানের খাতার পাতাগুলো হাওয়া এসে উল্টে দেয়...তোলা হয়নি তানগুলো...বেজে ওঠেনি সুর আর প্রিয় গানটা... . . .লজ্জা প্রহরী কি তার দ্বার আর খুলবে,,,,?বেজে উঠবে না নিঃসঙ্গ দুপুরের গানটা.....???


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৬ জন


এ জাতীয় গল্প

→ নিঃসঙ্গ দুপুরের গান

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now