বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

নিঃস্ব জীবন আমার

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ®মো: সাকিব হোসেন© (০ পয়েন্ট)

X ***দয়া করে সকলে এই গল্পটি পড়বে ভালো লাগবে*** আমি বাংলাদেশের একটি সাধারণ ছেলে ।আমার জীবনের কিছু কথা আমি বলতে চাই । আমার জন্ম হয়েছিল যশোর জেলার চুরামনকাটিতে, আমার নানা বাড়ি যশোর জেলার ঝিকরগাছাতে । আমার বাবা ছিল একজন ভ্যান চালক । মা ছিলেন গৃহিণী । আমি আমার মা-বাবার প্রথম সন্তান,আমার জন্মের ঠিক ২ থেকে ৩ বছর পরে আমার বাবা আমাকে এবং আমার মাকে ফেলে চলে যায় । আমরা হয়ে পড়ি অসহায় ও নিঃস্ব । তারপর সেখান থেকে আমাকে এবং আমার মাকে নানা-নানী তাদের বাড়িতে নিয়ে যায় । আমরা দীর্ঘ ৫ বছর তাদের বাড়িতে থাকার পর..একদিন আমার বাবার খোজ মেলে এবং তিনি আমাদের আবার নিয়ে যান । আমি কিছুদিন পর আবার নানা বাড়ি চলে আসি । কারণ, আমার বাবার কাছে থাকলে হয়তো আমি ভালোভাবে মানুষ হতাম না । সে আবার একটু নেশাভান করতো । আর আমার মাকে সবসময় মারধর করতো । আর আমি যদি কিছু বলতাম তাহলে আমাকেও মারতো এজন্য নানারা আমাকে তাদের বাড়িতে নিয়ে আমার লেখা-পড়া করার ব্যবস্থা সহ সকল ধরনের সুবিধা দিয়ে ছোট বেলা হতে আমাকে বড় করে তুলেছে । অতঃপর একদিন শুনলাম আমার মাকে সে গুরুতর ভাবে মেরেছে । তারপর আমার নানা এবং নানী আমার মাকে নিয়ে আসেন । তারপর থেকে আমার বাবার সাথে আমরা সম্পর্ক রাখিনি । কারণ, যে আমাকে এবং মাকে বিনা অপরাধে প্রতিনিয়ত অত্যাচার করত তার সাথে সম্পর্ক না রাখায় উচিত । এরপর থেকে আমি এবং আমার মা নানা বাড়ি থাকতে শুরু করি । আমার মা তারপর একটা গার্মেন্ট্স এ চাকরি শুরু করে । আমার লেখা-পড়ার খরচ সবকিছু তিনি যোগাড় করতে থাকেন । এখন তিনি প্রবাসে থাকেন । আমার বাবার সাথে সম্পর্ক ছিন্ন হয়েছে আজ প্রায় ১০ বছর । আমি ২০১৮ সালে দাখিল পরীক্ষা সম্পন্ন করেছি । আমার বাবা আমাদের কোন খোজখবর নেয়না আমরাও নেইনা । তো মনে একটা কথা সবচেয়ে কষ্ট লাগে যে, বাবা থাকতেও দীর্ঘ ১০টি বছর বাবা বলে ডাকতে পারিনি। আমাকে নিয়ে আমার মায়ের অনেক স্বপ্ন,যদি আমি সেগুলো পূরণ করতে পারি তাহলে আমার মায়ের পরিশ্রম সার্থক হবে । এজন্য আমি চাই মানুষের মতো মানুষ হয়ে নিজের জীবনটাকে গড়ে তোলা এবং মায়ের স্বপ্ন পূরণ করা । ......... সবাই আমার জন্য দোয়া করবে আমি যেন আমার মায়ের স্বপ্ন পূরণ করে তার যোগ্য সন্তান হিসেবে গড়ে উঠতে পারি ।. এই গল্পটি একেবারেই সত্য ঘটনা এই ঘটনাটি আমার সাথে ঘটেছে, যেহেতু গল্পটি সত্য এবং আমার জীবনের সাথে সম্পর্কিত সেহেতু এই গল্পটি আমি "জীবনের গল্প " শিরনামে লিখলাম ।সবাইকে ধন্যবাদ.......


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৪ জন


এ জাতীয় গল্প

→ নিঃস্ব জীবন আমার

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now