বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

নিহাদের রোবট পর্ব ২

"সাইন্স ফিকশন" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান এইচ আই ফাহাদ (০ পয়েন্ট)

X ______________________________ এদিকে হিমা ডাকতে ডাকতে প্রায় নিহাদের রুম এ চলে আসে।তখন নিহাদ রোবট এর অফ বাটন প্রেস করে দৌড়ে চলে আসে হিমার কাছে।হিমা খেয়াল করে অতিরিক্ত মাত্রায় ঘামছে নিহাদ।নিহাদ কে হিমা জিজ্ঞেস করে কি হয়েছে আব্বু?? ঘামছ কেন? নিহাদ উত্তর দেয় না কিছু,মায়ের আঁচলে মুখ লুকায়। তবে ভয় পেলেও নিহাদ কিউরিয়াস ছিল।তার অনুসন্ধিৎসু মন বার বার তাকে আকর্ষন করে টেনে নিয়ে যাচ্চিল রোবট টার দিকে। রাতে সবাই ঘুমাতে গেলে নিহাদ রোবট টাকে ঠেলে একদম ঘরের একটি কোনার রুম এ নিয়ে যায়।তারপর দুইবার অন বাটনে প্রেস করতেই রোবট টার চোখ দিয়ে নীলাভ আলো বের হয়।রোবট টা হাত পা ছড়িয়ে বড় হয় আরো।এবং বলে, " থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড।আই এম এটোম, এ সুপারসনিক রোবট, মাই ক্রিয়েচার ইস এলেক্স আলফা ব্রাভো।হাউ ক্যান আই হেল্প ইউ?? নিহাদ কিছু না বুঝে হা করে তাকিয়ে থাকে।হঠাৎ রোবট টা বলে ইউর লেংগুয়েজ ইনস্টলমেন্ট কম্পলিট।নাউ আই নো বাংলা।আমি তোমার জন্য কি করতে পারি??? রোবট টার কথা শুনে নিহাদ ওকে জিজ্ঞেস করে, কে তুমি?? রোবট টা বলে আমি একটি সুপারসনিক রোবট।আমাকে যিনি সৃষ্টি করেছে তার নাম এলেক্স আলফা ব্রাভো।এলেক্স আলফা ব্রাভো প্রথমে খেলনা রোবট তৈরি করত তার বন্ধুর সাথে মিলে।কিন্তু একদিন সে উন্নত মানের প্রযুক্তি দিয়ে আমাকে তৈরি করে ফেলে।আমি এই পৃথিবীর রোবট দের ভিতর সবচেয়ে শক্তিশালী রোবট।এলেক্স স্যার,,তার বন্ধুকে যখন দেখান যে তিনি আমার মত একটা শক্তিশালী রোবট তৈরি করেছেন,তখন তার বন্ধু সিলভা আমাকে খারাপ কাজে ব্যাবহার করতে চেয়েছে।কিন্তু এলেক্স তা হতে দেন নি।তিনি আমাকে তার কাছ থেকে নিয়ে এসে হাজার হাজার খেলনা রোবট এর মাঝে রেখে দেন। আমার চেহারা খেলনা রোবট এর মত তাই সিলভা আমাকে খুজে পায় নি সহজে।সে আমার সৃষ্টিকারী এলেক্স এ মেরে ফেলে তারপর ১২ হাজার খেলনা রোবট একটা একটা করে সুইচ অন করে দেখে কোনটা আমি,,কিন্তু সে জানত না আমাকে সত্যিকারের রোবট হিসেবে ব্যাবহার করতে হলে দুইবার অন বাটনে প্রেস করতে হয়।আমি অন্যান্য খেলনা রোবট এর সাথে বাজারে চলে আসি।এরপর আমাকে এখানে কিনে আনা হয়েছে।ধন্যবাদ নিহাদ।আমি আমার সৃষ্টিকারী কে হত্যার প্রতিশোধ নিব।আমাকে সুইচড অন করার জন্য ধন্যবাদ। নিহাদ এতক্ষন হা করে শুনছিল রোবট টার কথা।নিহাদ রোবট টাকে বলে ' আমার কোন ভাল বন্ধু নেই,সব ক্লাসমেট আমাকে বিভিন্ন ভাবে অপমান করে।কেউ ভাল না। ।তুমি আমার সত্যিকারের ভাল বন্ধু হবে? এটম নামের রোবট টা বলে,হ্যা নিহাদ আমি তোমার ভাল বন্ধু হব।কিন্তু আমার কথা তুমি কাউকে বলতে পারবে না।যেহেতু আমি পৃথিবীর সবথেকে শক্তিশালী রোবট,সেহেতু সবাই ই আমাকে নিয়ে যেতে চাবে।আমাকে খারাপ কাজে ব্যাবহার করতে চাবে।সবার কাছেই আমি খেলনা রোবট থাকব।নিহাদ বলে তোমার খেলনা পিস্তল টা তো তোমার হাত এ সেট করা থাকে।ওটা আমাকে দিবে খেলতে?? রোবট টা বলে এটা খেলনা পিস্তল না নিহাদ।এটা একটা সত্যিকারের এটাকিং মেশিন গান।আমি খেলনা রোবট যখন থাকি তখন এটা দিয়ে গুলি বের হয় না।কিন্ত আমার হাতের এই পিস্তল দিয়ে এক মিনিটে ১০০ জন মানুষকে খুন করা যায়।খুন শব্দটা বলার সাথে সাথে এটম এর চোখের মাঝে গাড় লাল একটা আলো ঝিলিক দেয়,এটা যেন একটা প্রতিশোধ নেয়ার কামনা। ঐদিনের মত রাতে ঘুমাতে যায় নিহাদ।এটম কে আর খেলনা মুড এ রাখে না সে।এটম সত্যিকারের রোবট হিসেবেই সুইচড অফ থাকে। পরদিন সকাল এ নিহাদ নিজেকে আবিষ্কার করে তার বেড রুম এর ফ্লোর থেকে ৩ হাত উপরে ঝুলন্ত অবস্থায়।ঘুমের ঘোর কেটে সে বুঝতে চেস্টা করে কি হচ্ছে এটা।সে চিৎকার দিবে এমন সময় সে খেয়াল করে তার মুখ শক্ত কিছু দিয়ে বন্ধ করা।আস্তে আস্তে সে বুঝতে পারে এটম তাকে ধরে ঝুলিয়ে রেখেছে এক হাত দিয়ে,অন্য হাত দিয়ে মুখ চেপে রেখেছে।নিহাদ এবার শান্ত হয় কিছুটা।কারন সে এটম কে অনেক ভালবাসে এবং বিশ্বাস ও করে।এটম এবার নিহাদকে বিছানার উপর ছুড়ে ফেলে তারপর আবার তার হাত দিয়ে ধরে উঠিয়ে বাথরুমের ওয়াশরুমের সামনে নিয়ে এসে ঝুপ করে ফেলে দেয়।ব্যাথায় ককিয়ে উঠে নিহাদ।এটম বলে সরি নিহাদ।এখন ভোর ৫ টা বাজে।তোমাকে এখন ফ্রেশ হতে হবে।তারপর নামায পড়তে হবে।নামায পড়ে নাস্তা করে পড়তে বসবে।আমি দেখব।একটু এদিক ওদিক হলে ৭ তলা ছাদ থেকে নিচে ফেলে দিব। নিহাদ সকালে ওঠা মোটেই পছন্দ করে না।সে এটমকে একটা লাথি মেরে বিছানার দিকে হাঁটতে থাকে।৯ টার সময় ই নিহাদকে ঘুম থেকে উঠাতে হিমার যুদ্ধ ঘোষনা করতে হয়, আর সে কিনা ৫ টায় উঠবে!! লাথি দিয়ে নিহাদ নিজেই পায় ব্যাথা পেল।এটম নিহাদের কলার ধরে দরজা খুলে সোজা ৭ তলার কিনারায় গিয়ে নিহাদ কে নিচের দিকে ঝুলাল,নিহাদ এবার প্রচুর ভয় পেয়ে জোরে চিৎকার দিবে কিন্তু সে আবিষ্কার করল তার মুখ বন্ধ।এটম নিহাদকে বলল, আমার কমান্ড না মানলে তোমাকে মেরে ফেলা হবে নিহাদ।নিহাদ চেস্টা করল এটম এর সুইচ অফ করে দিতে কিন্তু এটম নিহাদ কে এমন ভাবে সরিয়ে উপরে উঠিয়ে ধরল যে সুইচ নিহাদের হাতের নাগালের বাইরে চলে গেল।নিহাদ প্রচুর ভায়ে কান্না শুরু করল।এটম নিহাদকে ছাদের উপর ছুড়ে ফেলল।এরপর বলল যা বলেছি সেটা কর! নাউ!!! নিহাদ এতে ভয় পেয়ে দৌড়ে তার সব আদেশ গুল শুনার চেস্টা করতে লাগল। সে প্রথমে বাথরুমে গিয়ে ওযূ করে ফ্রেশ হল, তারপর নামায আদায় করল।এটম নিহাদকে বলল তার আব্বু আম্মুকেও তুলে দিতে, তারা যাতে নামায আদায় করে এবং নিহাদকে নাস্তা তৈরি করে দেয়।নিহাদ এটম এর কথা অনুযায়ী সব কাজ করতে লাগল।নিহাদের এই হঠাৎ চেঞ্জ এ হিমা এবং ফাহাদ দুজনেই খুব ই খুশি হল।অনেক খুশি তারা।ফজরের নামায পড়ে তারা আবার দুই রাকাত নফল নামায পড়ল এবং তাদের ছেলের জন্য মন ভরে দুয়া করল।আজ হিমা নিহাদের সাথে অনেক দিন পর অনেক ভাল ব্যাবহার করছে।এমন ভাবে আদর করে ডাকে নি,খেতে দেয় নি কখনো।,নিহাদ নিজের অবস্থানের উপর অনেকটা চেঞ্জ অনুভব করল।সে তার আনন্দ হাসির ভিতর তার বাবা মা য়ের সাথে ব্যাস্ত, হঠাৎ চোখ গেল দরজার কোনে দাঁড়িয়ে থায়া এটম এর উপর সেখান থেকে নিহাদ দের সুখ দেখে যান্ত্রিক হাসি হাসছে রোবট টা। নিহাদ হঠাৎ ই দৌড়ে গিয়ে রোবট টাকে জড়িয়ে ধরে। তার বাবা মা ও সেদিকে তাকিয়ে থাকে ফ্যাল ফ্যাল করে।তারা কিছুই বুঝতে পারে না। নিহাদকে ফাহাদ জিজ্ঞেস করল কি হয়েছে তোমার। নিহাদ বলল তোমাকে অনেক ধন্যবাদ আব্বু,আমাকে এত সুন্দর একটা বন্ধু দেয়ার জন্য। ফাহাদ ও মুচকি হেসে নিহাদের মাথায় হাত বুলিয়ে দেয়। ______চলবে। ____০___ লেখক আইডি →এইচ আই ফাহাদ


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২২ জন


এ জাতীয় গল্প

→ নিহাদের রোবট পর্ব ৫
→ নিহাদের রোবট পর্ব ৪
→ নিহাদের রোবট পর্ব ৩
→ নিহাদের রোবট পর্ব ২
→ নিহাদের রোবট

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now