বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
সংসার জীবনের 60 বছর হয়ে গেছে এক সুখী দম্পতি। তারা এই দীর্ঘ সময় খুব সুখেই কাটিয়েছে। তারা তাদের সব গোপন কথা একে অপরের কাছে শেয়ার করত। তারা কোনো কিছুই গোপন রাখত না শুধু একটা জিনিস ছাড়া। স্ত্রীর কাছে একটা ছোট বাক্স ছিল। স্ত্রী তার স্বামীকে কখনো এই বাক্স সম্বন্ধে বলতো না। তো একদিন স্ত্রীর কঠিন অসুখ হলো, ডাক্তার বললো সুস্থ হওয়ার কোনো সম্ভাবনা নাই। তখন বৃদ্ধ স্বামী তার স্ত্রীর কাছে ওই বাক্সটা নিয়ে আসলো আর বললো তুমি বলেছিলে সময় হলে তুমি বাক্সে কি আসে সেটা বলবে। স্ত্রী মুচকি হাসলো আর বাক্স খুলতে সম্মত জানালো। স্বামী বাক্স খুলে দেখলো তার মধ্যে দুইটা হাতে বোনা পুতুল আর প্রায় 30 হাজার টাকা। তো স্বামী অশ্রু চোখে অবাক হয়ে স্ত্রীকে পুতুলের ব্যাপারে জিজ্ঞেস করল। স্ত্রী বললো তুমি যখন আমার সাথে রাগারাগি করতে আমি একটা করে পুতুল বুনে বাক্স তে রাখতাম। এটা শুনে স্বামী আন্দদিত হয়ে উঠলো। আর বললো 60 বছরে আমি তোমার সাথে শুধু দুইবার রাগারাগি করেছি!! তখন স্বামী টাকাগুলো সম্বন্ধে জানতে চাইলো।
স্ত্রী মুচকি হেসে বলল এইগুলো পুতুল বেচা টাকা। ????????????????????????
এখান থেকে আমরা কি শিখতে পারলাম
যেকোনো সম্পর্ক টিকে রাখার প্রধান শর্ত হলো তর্ক না করা। সে তোমার সাথে রাগারাগি করছে তুমি চুপ করে থাকো। কিছুক্ষন পরে দেখবে সে নিজে এসেই সব ভুলে গিয়ে তোমাকে ভালবাসবে।
So never argue. ❤️
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now