বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

নবীর শিক্ষা

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ♣ Black Rose ♣(guest) (০ পয়েন্ট)

X নবীর শিক্ষা নিয়ে কবিতার ছন্দে গল্পঃ দুয়ারে ইহুদি অতিথি, দাড়িয়ে করুন প্রার্থনা তার অভুক্ত রয়েছি সারাটি দিবস মোটেই জোটেনি আহার। দয়াল নবীকে দেখিয়া অতিথি সকরুন সুরে বলে,সারাদিন ভর, অন্তর মোর ক্ষুধার জ্বালায় জ্বলে একটু আহার,রাতের থাকার জায়গা যদি পেতাম, খানা খাইয়া রাতটুকু শেষে দিবিতে চলিয়া যেতাম। দয়ার সাগর নবীজি আমার তাহাকে খাইতে দিলেন, সুস্বাদু খাবার পাইয়া অতিথি অধিক খাইয়া ছিলেন। নবীজি পাতিলেন রাত্রি যাপিতে বিছানা, আয়েশি ঘুমে রাত যেনো কাটে ব্যাথা যেন লাগেনা। প্রচুর খাইয়া আরাম পাইয়া পেটের বেদনা স্বরুপ, বিছানা কাপড় নোংড়া করিয়া আচার করিল বিরুপ। মলের সহিত বিছানা মুড়িয়া দিবস হবার আগে,অপরাধ বোধে লজ্জিত হইয়া অভাগা অতিথি ভাগে। নবীজি ফজর সালাত পরিয়া অতিথির খবর নিতে,শয়ন কক্ষে জানতে এলেন কেমন ছিলেন রাতে। ঘরেতে আসিয়া নবীজি দেখেন অতিথি শয়নে নাই, আশি খানা তার পড়িয়া রয়েছে বিছানা মলেতে বোঝাই নবীজি হৃদয় কাঁদিয়া উঠল আহা-রে অতিথি সোনা। মোর অবহেলা লাগি অভাগা অতিথি কষ্ট পাইয়া গেলো কিনা? রাতের আধারে কেনগো তাহার খবর নিবার লাগি, আসিনি এঘরে কেন চুপিসারে রাত্রির ঘুম কে ত্যাগী। তাহলে হয়তো এভাবে অতিথি কষ্ট বুকেতে বাঁধি, যেতনা চলিয়া কিছু না বলিয়া আধারে নিরবে কাঁদি। ভাবনা লইয়া নবীজি যখন ময়লা ধুইতে যান, দেখেন চাহিয়া তরবারি নিতে অতিথির আগমন। চোখে মুখে ভয় দ্বিধা সংশয় মলিন করিয়া মুখ, বুঝিলেন নবী রাতের অপরাধে অতিথির নাই সুখ। নিকটে আসিয়া নবীজি বলিলেন কেন সে গিয়াছে চলি? বড়ই অন্যায় হয়েছে যে মোর কেমনে তাহা যে বলি। গতো রাতে তোমার ধোরেছে অসুখ খাইয়া আমারি খানা, হেন অপরাধ মার্জনা করে মুক্ত কর হে দেনা। কেন রাতে আমি নেইনি খবর কেমন আছিলা তুমি, তাহা ছিল মোর বড়ই উচিত যাতনা পাই যে আমি। সকল বচন শ্রবন করিয়া ইহুদি অতিথি চুপ শান্তির ভয় নিমেষেই পালালো ফুটলো আসল রুপ। দেখিয়া শুনিয়া বুঝিয়া গেলেন অতিথি ইহুদি শেষ, আখেরি নবী যে নবী মোহাম্মদ সন্দেহের নাই লেশ। নবীর ব্যবহারে মুগ্ধ হইয়া ইসলাম কবুল করি নিজেরে সপিল মুসলিম রুপে কলেমা তৈয়ব পড়ি মুসলিম হইবে তারাই যাদের ব্যবহারে নাই খাত, নবীর শিক্ষা করিলে গ্রহন জীবন হইবে মাত। প্রিয় পাঠক আমরা মুসলমান শেষ নবীর উম্মত তাই আমরা সবাই চেষ্টা করবো নবীর শিক্ষা মেনে চলার, আমরা সবাই এই সুন্দর পৃথিবীতে এসেছি দু-দিনের অতিথি হয়ে, তাই আমরা সবাই সবার সাথে ভাল ব্যবহার করবো। আল্লাহ্ যেন আমাদের সবাইকে নবীর শিক্ষা মেনে চলার তাওফিক দান করেন,---আমিন


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৯৭ জন


এ জাতীয় গল্প

→ নবীর শিক্ষা

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now