বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
মক্কার পথে এক বালক হাঁটছে। হাতে উদ্যত তরবারী। আশেপাশের সবাই অবাক দৃষ্টিতে বালকটির দিকে তাকিয়ে আছে। বালকের এসবের দিকে খেয়াল নেই। তার চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে! গটগটিয়ে হেঁটে যাচ্ছে! সবার মুখেই এক কথা:
-এতটুকুন বালকের হাতে তলোয়ার? ব্যাপার কি!
বালক সোজা রাসুলুল্লাহ সা.-এর কাছে চলে গেলো। নবীজি মজা পেয়ে জানতে চাইলেন:
-কী হলো যোবায়ের? তরবারি নিয়ে কোথায় চললে?
-শুনেছি কাফেররা আপনাকে বন্দী করে ফেলেছে!
-আমাকে বন্দী করলে, তুমি তরবারি দিয়ে কী করবে?
-যে আপনাকে গ্রেফতার করতে আসবে, আমি তারবারি দিয়ে তার গর্দান উড়িয়ে দেবো!
-
এটা ছিলো একজন শিশু সাহাবীর নবীপ্রেম। এমন ঘটনাগুলো আমাদের শিশুদেরকে বেশি বেশি করে বলা উচিত। হুব্বে রাসূল, শাহাদাতের তামান্না তাদের মধ্যে জাগিয়ে দেয়া উচিত। শুধু হাফেয-আলেমের বাবা-মা নয়, একজন শহীদের বাবা-মা হওয়ার তামান্নাও করা উচিত। একজন সতিকার ‘আশেকে রাসুল’-এর বাবা-মা হওয়ার তামান্নাও করা উচিত!
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now