বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
★বিসমিল্লাহির রাহমানির রাহিম★
????আল্লাহুম্মা সল্লি আ'লা মুহাম্মাদিন নুরি জাতি সারিই ফি জামিইল আসার ওয়াল আসমাই ওয়াস সিফাতি ওয়া আ'লা আলিহি ওসাহবিহ ওয়া সাল্লিম????
সায়্যিদুল মুরসালিন রহমাতুল্লিল আ'লামিন হাবিবে কিবরিয়া নবী মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মো'জেযাঃ-
[পর্ব:০২]
______________________________
আবু হুরায়রা (রা.) এর সর্বাধিক হাদিস বর্ণনার রহস্য:-
হজরত আবু হুরায়রা (রা.) সাহাবায়ে কেরামগণকে বলেন,তোমারা বলে থাকো যে,আমি রাসুলে পাক (সাঃ) হতে অনেক হাদিস বর্ণনা করে থাকি এবং আমার ব্যাপারে মিথ্যা হাদিস বর্ণনারও অভিযোগ তুলে থাক।অথচ যেদিন আমরা আল্লাহ পাকের দরবারে হাজির হবো,সেদিন বাস্তব অবস্থা প্রকাশ হয়ে যাবে।আর মিথ্যা হাদিস বর্ণনাকারীদের সঙ্গে তিনি যে (শাস্তির) ওয়াদা করেছেন,সেদিন তাও পূরন করবেন।
হজরত আবু হুরায়রা (রা.) বলেন,আসল ঘটনা হল আমাদের মুহাজির ভাইগণ ব্যবসায় বাণিজ্য নিয়ে এবং আনসার ভাইগণ কৃষিকাজ নিয়ে ব্যস্ত থাকেন।পক্ষান্তরে আমার অবস্থা ছিল ব্যবসায় বাণিজ্য সহ অপরাপর সকল সংশ্রব হতে মুক্ত হয়ে আমি সর্বদা রাসুলুল্লাহ (সাঃ) এর খেদমতে পড়ে থাকতাম।যখন যা জুটতো আহার করে দিন কাটাতাম।
একদিন নবী করিম (সাঃ) এরশাদ করলেন,এই মজলিসে আমি যতক্ষণ কথা বলবো ততক্ষণ যে ব্যাক্তি তার কাপড় বিছিয়ে রাখবে এবং আমার বক্তব্য শেষ হওয়ার পর ঐ কাপড় গুটিয়ে নিজের বুকের সহিত লাগাবে সে কখনো আমার হাদিস ভুলবেনা।হজরত আবু হুরায়রা (রা.) বলেন,নবিজী (সাঃ) এর এই উক্তিটির সঙ্গে সঙ্গে আমার চাদরখানা বিছিয়ে দিলাম এবং উনার বয়ান শেষ হওয়ার পর উহা গুটিয়ে বক্ষে জড়িয়ে রাখলাম।ঐ পবিত্র জাতের কসম!যিনি নবী করিম (সাঃ) কে সত্য দ্বীন দিয়ে প্রেরণ করেছেন,উহার পর হতে আমি আর কখনো কোন হাদিস বিস্মৃত হইনি।
শেখ আব্দুল হক মোহাদ্দেসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি রচিত মেশকাত এর ব্যাখ্যায় লেখেন, ঐ সময় নবী করিম (সাঃ) তাঁর স্বীয় উম্মতের জন্য দোয়া করেছিলেন,যেন তারা হাদিস ইয়াদ রাখতে পারে।উনার এই দোয়া কবুল হয়েছিল।
[ফুটনোটঃ- সহীহ বুখারী পৃষ্ঠা নং,২২]
????_____ভালোবাসা অবিরাম_____????
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now