বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আলিমুল গায়েব একমাত্র আল্লাহপাক। তিনি ছাড়া কোন মাখলুকের বা সৃষ্টির গায়েব সম্পর্কিত জ্ঞান নেই। আল্লাহ তায়ালা গায়েবের মূল কর্মকাণ্ড ও হাক্বিকত আসমান ও জমিনের কনো মাখলুককে বলে দেননি, এমনকি নবী-রাসূলগণকেও না। তাই রোজ কেয়ামতে তাদের এই স্বীকারোক্তি প্রদান করতে হবে। আল্লাহ তায়ালা বলেন,
(স্মরণ কর) যেদিন আল্লাহ রাসূলগণকে একত্র করবেন, অতঃপর বলবেন, ‘তোমাদেরকে কী জবাব দেয়া হয়েছিল’? তারা বলবে, ‘আমাদের কোন ইলম নেই, নিশ্চয় আপনি গায়েবী বিষয়সমূহের সর্বজ্ঞানী’
( আল মায়িদাহ-109)
এছাড়াও জ্বীন ও ফেরেস্তারাও গায়েব জানেনা।
আল্লাহ তায়ালা বলেন,
বল, ‘আল্লাহ ছাড়া আসমানসমূহে ও যমীনে যারা আছে তারা গায়েব জানে না। আর কখন তাদেরকে পুনরুত্থিত করা হবে তা তারা অনুভব করতে পারে না’।
(আন নম্ল-65)
অতএব; ফেরেশতা, জ্বিন, মানুষ কাউই 'গায়েব' জানেনা। হযরত সোলায়মনের খেদমতে নিয়জিত জ্বিন্দের সম্পর্কে আল্লাহ তায়ালা জানিয়ে দিলেন,
তারপর যখন আমি সুলাইমানের মৃত্যুর ফয়সালা করলাম তখন মাটির পোকা জিনদেরকে তার মৃত্যু সম্পর্কে অবহিত করল, যা তার লাঠি খাচ্ছিল। অতঃপর যখন সে পড়ে গেল তখন জিনরা বুঝতে পারল যে, তারা যদি গায়েব জানত তাহলে তারা লাঞ্ছনাদায়ক আযাবে থাকত না।
(সাবা-14)
আমাদের মনে এখন প্রশ্ন জাগতে পারে যে, কিছু মানুষ অন্যদের নিয়ে ভবিষ্যৎবাণী করে এবং তা সত্যি সত্যি হয়ে যায়। তাহলে সেটা কিভাবে হয়?
যখন ফেরেশতারা আল্লাহর কাছ থেকে দুনিয়াতে কখন কি হবে তা জানতে পারে এবং একে অপরকে এই খবর বলে থাকে, তখন শয়তান অতি গোপনে ওই খবর শুনে ভণ্ড পীর-ফকিরদের বলে দেয়। মহান আল্লাহ বলেন,
আমি নিকটবর্তী আকাশকে প্রদীপমালা দিয়ে সুসজ্জিত করেছি আর শয়ত্বানকে তাড়িয়ে দেয়ার জন্য, এবং প্রস্তুত করে রেখেছি জ্বলন্ত আগুনের শাস্তি।
(আল মুল্ক-5)
অর্থাৎ তারকাগুলি শয়তানকে মারার যন্ত্র হিসাবে আল্লাহ তায়ালা বানিয়েছেন। কারণ, যখন ফেরেশতারা আকাশের উপর দুনিয়াতে কখন কি হবে সেই নিয়ে আলোচনা করতে থাকে, তখন শয়তান চুপি চুপি সেই খবর শুনতে থাকে। যখনি তারা শয়েতানের উপস্থিতি জানতে পারে, তখনি তারা শয়তানের উপর তারকা নিক্ষেপ করে। (এ কারনেই আকাশে মাঝরাতে তারা খসে পরে)
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now