বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

নববিবাহিতদম্পতি

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X নববিবাহিত দম্পতি নতুন বাসা নিয়েছে। পরদিন সকালে তারা যখন নাশতা করছিল, মেয়েটি জানালা দিয়ে পাশের বাড়ির দিকে তাকিয়ে দেখতে পেল, কাপড় শুকাতে দিয়েছে ঘরের কর্ত্রী। সে বলে উঠল, ‘কাপড়টা পরিষ্কার হয়নি, ওই বাসার মহিলা ভালো করে কাপড় ধুতে জানে না। তার মনে হয় ভালো কোনো কাপড় কাচার সাবান দরকার। ’ মেয়েটির স্বামী সেদিকে তাকাল, কিন্তু নিশ্চুপ। যতবারই পাশের বাড়ির মহিলাটি কাপড় শুকাতে দিত, ততবারই এই মেয়েটি একই মন্তব্য করত। মাসখানেক পর সেই বাড়িতে সুন্দর পরিষ্কার কাপড় ঝুলতে দেখে মেয়েটি অবাক হয়ে তার স্বামীকে ডেকে বলল, ‘দেখো, অবশেষে উনি শিখেছেন, কী করে ঠিকভাবে কাপড় ধুতে হয়। আমি তো ভাবছি কে তাকে শেখাল!’ তখন ছেলেটি বলে উঠল, ‘শোনো, আজ ভোরে আমি আমাদের জানালার কাচগুলো পরিষ্কার করেছি। ’ এস ইউ রবি


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২১ জন


এ জাতীয় গল্প

→ নববিবাহিতদম্পতি

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now