বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
একবার এক খোদাদ্রোহী নাস্তিকের সাথে একজন নির্ভরযোগ্য বিজ্ঞ আলেমের বাহাছ হয়েছিল। নাস্তিকের সাথে তর্কযুদ্ধে না পেরে আলেম সাহেব পরাজয় স্বীকার করেন এবং পিছপা হয়ে ফিরে আসেন।
এক ব্যক্তি তাকে জিজ্ঞেস করলঃ হুজুর! আপনি এদেশের অদ্বিতীয় আলেম। কুরআন,
হাদিস, মানতিক, ইলমে কালাম প্রভৃতি বিভিন্ন বিষয়ে এত দক্ষতা থাকা সত্ত্বেও একজন ধর্মদ্রোহীর সাথে যুক্তিতর্কে হেরে গেলেন। কারণ কি?
তিনি উত্তর দিলেনঃ বাবা আমার ইলম কুরআন, হাদীস এবং বুযুর্গানে দ্বীনদের সিদ্ধান্ত থেকে হাসিল করেছি। এ সবের কোনটাই সে বিশ্বাস করে না এবং মানেও না। সে যখন ধর্মের মূল্যবান মন্তব্য মন দিয়ে শোনে না, তখন তার বাজে বক্তব্য শুনে আমার কি লাভ।
“কুরআন-হাদিসে নাই বিশ্বাস যার,
উত্তর না দেওয়াটাই উত্তম তার।”
শিক্ষাঃ নির্ভরযোগ্য কোন বিজ্ঞ আলেমের উচিত নয় মূর্খ ও নাস্তিকের সাথে বাহাছ করা। যারা কুরআন ও হাদিস বুঝে না তাদের সাথে অযথা কথা কাটাকাটি করে লাভ নেই।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now