বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

নারিকেল পাতার নাকফুল (Part-5)

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ☠Sajib Babu⚠ (০ পয়েন্ট)

X আর চিৎকার করে বলতে লাগলো..... শাওন তুই যে আমার কি, তুই বুঝলি না। তোর ভালবাসা পাওয়ার কোন যোগ্যতাই আমার নেই। তুই যে হাজারও মেয়ের স্বপ্ন। তোকে পাওয়ার ভাগ্য কি আমার মত অভাগীর আছে...... ফিরে আয় শাওন প্লিজ ফিরে আয়। শাওন বাপ্পি আমার জীবনে না এলে যে তোর অনু শুধু তোরই থাকতো......... অনন্যা ছুটে চলে গেল কলেজে কিন্তু শাওনটা যে চলে গেছে। অনন্যা নদীর পাড়ে যেয়ে দেখে সেখানেও নেই শাওন। সারা দিন অপেক্ষা করলো শাওনের জন্য কিন্তু শাওনতো আর আসবে না। অনন্যা রাতে আর বাসায় গেল না গেল শাওনের বাসায়। দেখে তালা ঝুলছে শাওনের বাসার গেটে। অনু চিৎকার করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো শাওন তোর অনুর যে ভীষণ কষ্ট হচ্ছে, ফিরে আয় না রে শাওন প্লিজ ফিরে আয়। তখনই একটা ফোন আসে অনন্যার ফোনে.... অনন্যা নিজের চোখ মুছে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো..... অনন্যাঃ হ্যালো..... কাঁদোকাঁদো গলায় অপর দিক থেকে কেউ বললো.......কাঁদিস নারে অনু...... অনন্যাঃ শাওন, শাওন লক্ষ্মীটি রাগ করিস না প্লিজ ফিরে আয়.... দেখ শাওন তোর অনুর খুব কষ্ট হচ্ছে..... টুট....টুট.....টুট করে লাইনটা কেটে গেলো.... অনন্যা পাগলের মত কাঁদছে আর বার বার ওই নাম্বারে কল করেই যাচ্ছে। কিন্তু লাভ কি তাতে নাম্বারটা যে বন্ধ হয়ে গেছে...... অনন্যা চিৎকার করে বলছিলো শাওন তুই কিভাবে পাড়িস তোর অনুর সাথে রাগ করতে...... শাওন মনে মনে বলতে লাগলো অনু তোর গলাটা শুনতে ইচ্ছে করছিলো, তাই আরেক বার বিরক্ত করলাম.... Sry Janu... তার পর থেকে প্রায় একমাস হয়ে গেলো অনন্যা শাওনকে পথে পথে পাগলের মত খুজতে শুরু করে কিন্তু শাওনকে তো আর পাওয়া যায় না। অনন্যা তাদের একসাথে চলা সকল পথে খুজেছে শাওনকে......... বাপ্পির সাথে এখন সকাল সন্ধে রাত সব সময় ফেসবুকে কথা হয় অনন্যার। বাপ্পিকে দেখা করার কথা বললেই বাপ্পি বলে একটু অপেক্ষা কর নারিকেল পাতার নাকফুলটা বানানো হলেই চলে আসবো তোমার কাছে। অনন্যাঃ বাপ্পি সত্যি করে বলনা তুমি আমার কাছে কেন আসো না...?? আমি কি খুব খারাপ...?? তুমিও কি আমাকে ছেড়ে চলে যাবে বাপ্পি.....?? বাপ্পিঃ ধুর পাগলি কি যে বলো..... তুমি যে আমার স্বপ্ন, আমার একমাত্র ভালবাসা। তোমার কাছে আসতে আমার ভয় হয় যদি আমাকে দেখে তোমার পছন্দ না হয়....... অনন্যাঃ তুমি কি বুঝবে নাকি তুমি কি... আমি যে তোমার জন্য কি হারিয়েছি সেটা শুধু আমি আর আমার উপরওয়ালাই জানি। প্লিজ বাপ্পি আর কষ্ট দিয়ো না আমাকে। এবার ধরা দাও আমাকে।...... বাপ্পিঃ কথা দিয়েছি না তোমাকে নারিকেল পাতার নাকফুল বানানো হলেই চলে আসবো তোমার সামনে...... bye অনন্যা। আজ অনন্যার জন্মদিন অনন্যা শাওনের অপেক্ষায় বসে আছে..... কখন শাওন আসবে আর প্রতিবারের মত সব কিছু নষ্ট করে দিয়ে অনন্যাকে রাগাবে আর বলবে.. প্রতিদিন আশুক এমন দিন যেন দেখতে পাই আমার পরীকে.... অনু তুই যে একটা মায়াবী পরী। তোর জন্য সব দিন এক একটা বিশেষ দিন... আলাদা করে কোন দিন পালন করতে হবে না........ নাহ আজ আর কেউ এই কথা বলবে না কারণ বলার মানুষটা অভিমান করে পালিয়ে গেছে..... অনু শাওনের কথা ভেবে রাস্তা দিয়ে হেটে যাচ্ছিলো তখনি একটা গাড়ী অনন্যাকে এসে ধাক্কা দিচ্ছিলো এমন সময় কেউ একজন লাফ দিয়ে এসে অনন্যাকে জরিয়ে ধরে রাস্তার পাশে পড়ে গেলো...... অনন্যা খুব শক্ত করে সেই কেউ একজনকে ধরে রেখেছে তাকে যে ছাড়ছে না..... হঠাৎ করে উড়ে আশা লোকটার গায়ের গন্ধ যে অনন্যার চীর চেনা........ সেই কেউ একজনটা যে আর অন্য কেউ নয় পাগল শাওনটা শাওনঃ অনু চোখ খোল.... রাস্তার সবাই দেখছে ছাড় আমায়...... অনন্যাঃ পাগল নাকি..... কি ভাবিস তুই কত কষ্টে পেয়েছি তোকে, আর পালাতে তো দেব না তোকে..... শাওনঃ আচ্ছা ছাড় যাবো না...... অনন্যাঃ সত্যি বলছিস তো..... শাওনঃ হুম..... অনন্যা আর শাওন উঠে দাঁড়ালো...... শাওনঃ অনু চোখ বন্ধ কর একটা খুব ভাল জিনিস দেবো তোকে.....


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২০৭ জন


এ জাতীয় গল্প

→ নারিকেল পাতার নাকফুল (Part-5)

গল্পটির রেটিং দিনঃ-
☆ ☆ ☆ ☆ ☆

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now