বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ভারতে নারী ও শিশু পাচারে এখন শীর্ষস্থানে পশ্চিমবঙ্গ। এ তথ্য ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর। তাদের সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, দেশটির মধ্যে পশ্চিমবঙ্গে নারী ও শিশু পাচারের সংখ্যা সর্বাধিক।
বিষয়টি নিয়ে ভারতের আইনসভার (পার্লামেন্ট) উচ্চকক্ষ রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন প্রতিমন্ত্রী কৃষ্ণা রাজ বলেছেন, ২০১৫ ও ২০১৬ সালে পশ্চিমবঙ্গ নারী ও শিশু পাচারে প্রথম অবস্থানে ছিল।
এই রাজ্যে ২০১৫ সালে ২ হাজার ৬৪ আর ২০১৬ সালে ৩ হাজার ৫৫৯ জন নারী পাচার হয়। এ ছাড়া ২০১৫ সালে ১ হাজার ৭৯২ আর ২০১৬ সালে ৩ হাজার ১১৩টি শিশু পাচার হয়।
তবে এই তথ্য মানতে রাজি নয় তৃণমূল কংগ্রেস। তৃণমূল সাংসদ কাকলি ঘোষ দস্তিদার বলেছেন, ‘এই রাজ্যে নারী পাচার কমেছে। তবে ধরপাকড় বেড়েছে। আগে এই ধরপাকড় হতো না। এই পরিসংখ্যান আমি মানি না।’
তৃণমূলের আরেক সাংসদ ডেরেক ও ব্রায়ান দাবি করেছেন, ‘কেন্দ্রীয় সরকার নিজের মতো পরিসংখ্যান তৈরি করেছে। রাজ্যের কাছ থেকে কোনো তথ্য বা নথি নেয়নি।’
তবে রাজ্য সচিবালয় নবান্ন সূত্রের উল্লেখ করে আনন্দবাজার পত্রিকার অনলাইন সংস্করণে আজ শুক্রবার বলা হয়েছে, ‘সরকার আগের থেকে অনেক সতর্ক। সব অপরাধ নথিভুক্ত হয় বলে সংখ্যাটা বেশি দেখাচ্ছে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now