বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

নারী আসলে কি চায়?

"রূপকথা " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X এক দেশে ছিলেন এক বুদ্ধিমান তরুন রাজা। নাম তার আরথার। একদিন সেই রাজা বনে শিকার করতে গিয়ে পার্শ্ববর্তী দেশের রানীর সৈন্যদের হাতে বন্দী হলেন। রাজার উজির নাজিররা রাজার প্রাণ ভিক্ষা চাইলেন। রানী এক শর্তে রাজাকে প্রাণ ভিক্ষা দিতে চাইলেন। রাজাকে একটি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। রাজা জিজ্ঞেস করলেন, কি সেই প্রশ্ন? রানী বললেনঃ আপনাকে বলতে হবে, নারী আসলে কি চায়? (!) রাজা প্রশ্নটি শুনে একটু বিচলিত হলেন। ভাবলেন এ তো কঠিন প্রশ্ন। নারী নিজেই কি তা জানে!? এক কথায় এর উত্তর দেয়া তো অসম্ভব! তবু মৃত্যুর বিনিময়ে যেহেতু এই শর্ত, তাই এ প্রশ্নের উত্তর দিতে নিমরাজি হলেন এবং রানীর কাছে এক বছর সময় চাইলেন। রানী তা মঞ্জুর করলেন। রাজা তার রাজ্যের সকল জ্ঞানীগুণী ব্যক্তিকে প্রশ্নটির উত্তর জিজ্ঞেস করলেন, কিন্তু কারো উত্তরই মনপুত হল না। এদিকে সময় শেষ হতে আর খুব বেশিদিন বাকি নেই। এমনি সময়ে রাজার দরবারে কুৎসিত চেহারার এক ডাইনীর আগমন হল। রাজাকে সে বললঃ মহামান্য, আপনার প্রশ্নের সঠিক উত্তর আমি জানি, তবে উত্তরটি বলার আগে আমার একটা শর্ত আপনাকে পূরণ করতে হবে। রাজা শর্তের কথা জিজ্ঞেস করতেই সে জানালঃ আপনাকে আমায় বিয়ে করতে হবে! রাজা ছিলেন খুবই সুদর্শন এবং অবিবাহিত। দরবারের উজির নাজিররা কথাটি শুনে তেলে বেগুনে জ্বলে উঠলেন এবং ডাইনীকে তাড়িয়ে দিতে চাইলেন। রাজা তাদের থামালেন। ডাইনীকে অন্যকিছু চাইতে বললেন, কিন্তু ডাইনী রাজি হল না। রাজা তার সংকটাপন্ন জীবনের কথা চিন্তা করে সেই শর্তে রাজি হয়ে গেলেন। ডাইনী রাজার প্রশ্নের উত্তরটি বললেন ... নারী আসলে যা চায় তা হল...... তার জীবন তার দ্বারাই নিয়ন্ত্রিত হোক মানে "প্রতিটি নারীই চায় তার জীবনের হর্তাকর্তা হবে সে নিজেই।" রাজা উত্তরটি পাশের দেশের রানীকে জানালেন। রানীর তা খুব মনপুত হল। রানী খুশি হয়ে রাজাকে প্রাণভিক্ষা দিলেন আর তার রাজ্য ফিরিয়ে দিলেন। তারপর শর্তমোতাবেক মহা ধুমধামের সাথে রাজার সাথে ডাইনীর বিয়ে হল। বিয়ের অনুষ্ঠানে কুৎসিত ডাইনীর আচার আচরণে আর তার বিকট দুর্গন্ধে সবাই বিব্রত হল। কিন্তু রাজা হাসিমুখে সব সহ্য করে গেলেন। অনুষ্ঠান শেষে বাসর ঘরে ঢুকতেই রাজা চমকে গেলেন; এক অপরূপ সুন্দরী নারী তার রাজ পালঙ্কে বসে আছে! কে তুমি? জিজ্জেস করতেই নারীটি বলল, আমিই সেই ডাইনী। আপনি আমাকে বিয়ে করতে রাজী হয়েছেন এইজন্য আমি খুব কৃতজ্ঞ। বিয়ের অনুষ্ঠানে আমার অসদাচারনে আপনি দুঃখ পেলেও বিরক্ত প্রকাশ করেননি দেখে আমি খুব অবাক হয়েছি। আপনার এই মহানুভবতার জন্য আমি ঠিক করেছি, অর্ধেক সময় আমি এই সুন্দরী আকর্ষণীয় রূপে আর অর্ধেক সময় আমার পুরানো ডাইনির রূপে থাকব!!! আপনাকে এখন ঠিক করতে হবে, দিন আর রাতের কোন সময়ে আমাকে কোন রূপে দেখতে চান??? রাজা এই জটিল প্রশ্ন শুনে খুবই চিন্তিত হয়ে পড়লেন। দিনের বেলায় সুন্দরী নারী হিসাবে থাকলে বাইরের জগতের সামনে তার মান ইজ্জত বাঁচে। কিন্তু রাতের বেলায় তার একান্ত ব্যাক্তিগত জীবনে কুৎসিত কদাকার দুর্গন্ধময় ডাইনী!? অনেক চিন্তার পর রাজা একটা উত্তর ঠিক করলেন! রাজার উত্তরটি নীচে পড়ার আগে আপনি মনে মনে ভাবুন তো, রাজার জায়গায় আপনি হলে কি উত্তর দিতেন? > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > > রাজা তার ডাইনী রানীকে বললেনঃ যেহেতু প্রতিটি নারীই চায় তার জীবনের হর্তাকর্তা হবে সে নিজেই; সুতরাং এই সিদ্ধান্তটি তো তারই নেয়া উচিত। ডাইনী রানী উত্তরটি শুনে মুচকি হাসলেন " আপনি বুদ্ধিমান। আপনার উত্তরে খুশী হয়ে আমি ঠিক করলাম দিনরাত ২৪ ঘণ্টা এই নারীর সাজেই থাকব।"


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৭ জন


এ জাতীয় গল্প

→ নারী আসলে কি চায়?

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now