বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমি পুরুষ! সকালে উঠে বিছানা অগোছালো করে রাখলে আমার জাত যায় না কিন্তু একই কাজ মেয়েটি করলে তার ভবিষ্যত নিয়ে বাবা মায়ের কপালে চিন্তার ভাঁজ পড়ে!
.
আমি দেখেছি এই সমাজে স্ত্রী মাথায় উঠে যাবে ভেবে স্বামী জীবনেও তাকে সুন্দর করে কথা বলেনি!
.
আমি দেখেছি সমান অপরাধী হওয়া সত্ত্বেও পতিতালয়ে এই সমাজ কিভাবে মেয়েদের দোষ দিয়ে ছেলেদের মুক্তি দিয়েছে!
.
আমি দেখেছি কিভাবে এই সমাজ মেয়েদেরকে তাদের নায্য পাওনা থেকে বঞ্চিত করেছে!
.
আমি দেখেছি কিভাবে এই সমাজ বলেছে সংসার সুখের হয় রমণীর গুণ এবং কিভাবে লুকিয়েছে গুণবতী স্বামী যদি থাকে তার সনে!
.
আমি দেখেছি কিভাবে নারীবাদীরা নারীদের শত্রু হয়ে কাজ করে তাদের আরো বিপদে ঠেলে দিয়েছে!
.
দোষ গুণ সবারি আছে! নারী পুরুষ উভয়ের মধ্যে ভালো খারাপ আছে!
.
তবে দোষের বিচার করলে পুরুষদের পাল্লা ভারী হবে আর গুণের বিচার করলে নারীদের পাল্লা ভারী হবে!
.
আর কষ্টের বিচার করলে নারীদের পাল্লা ভারী হবে আর সুখের চিন্তা করলে পুরষদের পাল্লা ভারী হবে!
.
ত্যাগের চিন্তা করলে নারীদের পাল্লা একদিকে কাইত হয়ে যাবে!
.
পুরো জীবন একটি নারীকে ত্যাগ করে যেতে দেখি শুধু বিনিময়ে পুরুষদের হাসিখুশি মুখ দেখবে বলে! সত্যি নারী তুমি ভালবাসার অপূর্ব উদাহরণ তবুও তোমার আরেক নাম বাংলা ব্যাকরণে দেখলাম ছলনাময়ী!
.
পুরুষরা ছলনা করলে আজ থেকে তার নাম দিলাম ছলনাভায়া!
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now