বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
নান্টু ভাইয়ের মনটা আজ ভালো না। কারণ ভাবি আজ তাকে সেই মার মেরেছে। তাই সে দুই বন্ধুর সাথে ঘুরতে বেরোলো।
:"কিরে,তোর মনটা খারাপ কেন?"
: আর বলিসনা,বউয়ের মারে এখন সোজা হয়ে হাটতে পারছি না।
: কি বলিস? ভাবি তোকে মেরেছে? কেন মারল?
: কেন আবার,বাজারে যাবার সময় বউ বলেছে পাউডার আনতে। আমি বউয়ের জন্য বেশি দামের একটা পাউডার আনলাম।
: তারপর?
:তারপর বউ আমাকে আদর করে ডাকতে লাগল-" নান্টু এদিকে আসোতো সোনা। " আমি ভাবলাম বউয়ের বুঝি পাউডারটা পছন্দ হয়েছে তাই আমাকে আদর করার জন্য ডেকেছে।
:তারপর?
: তারপর আমি গেলাম আর বলল এখানে এখানে একটু শোওতো বাবু! আমি শোয়ার পর আমার জামাটি খুলে সারা শরীরে পাউডার মাখতে শুরু করল আর বলল-" কতো দিয়ে কিনেছো?"
: ১২০ টাকা
আর তারপর শুরু করল মার। একটানা ১২০টা মার মেরেছে আমাকে।
বলতে বলতে নান্টু ভায়ের চোখে জল এসে গেল।
:পাউডার নিয়েছ তাতে তোকে মারবে কেন? পাউডার পছন্দ হয়নি বুঝি?
: আরে না,আমাকে নিতে বলেছে ডিটারজেন্ট পাউডার আর আমি নিয়েছি ট্যালকম পাউডার।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now