বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

"নান্টু যাচ্ছে হোটেলে"

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Reza Mahmud (০ পয়েন্ট)

X নান্টু ভাই বাসায় আসার পর ভাবি তাকে বলল- আজকে আমাকে হোটেলে খাওয়াতে নিয়ে যেতে হবে। আদরের বউ বলে কথা। ঠিক আছে, নিয়ে যাব। দুজনে রওনা হল। কিন্তু এসে দেখে মানিব্যাগে টাকা নেই। কোন রকম রিকশা ভাড়া দিল। ভয়ে সে ভাবিকে জানাল না। কিনা আবার ওখানেই ভালমন্দ পিঠে পড়ে। @------ তারা দুজন হোটেলের দিকে যাচ্ছে। হোটেলে ঢুকে দেখলো দুটো গেট। একটিতে লেখা গরম খাবার অন্যটিতে লেখা ঠান্ডা। তারা গরম খাবারেই ঢুকলো। @------ আবার দেখলো দুটো গেট ১: বাংলা ২: চাইনিস। ভাই বলল বাংলা আর ভাবি বলল চাইনিস। ভীষন তর্ক। শেষমেস তারা চাইনিস এই গেল। @------ এখানেও দেখতে পেল দুটো গেট ১: নগদ ২:বাকি। নান্টু ভাইতো সেই খুশি। ভাবিকে বলল যতো পারো ততো খাবে,যদি না পারো বাসায় নিয়ে যাব। প্রথম দেখলাম কোথাও বাকিতে খাওয়ায়। ভাবি কিছুই বললনা। @------ তারা বাকির গেট দিয়েই ঢুকলো। কিছুক্ষণ হাটলো। ভাবি বললো কতো হাটবো? আরে আসো বাকিতে খেতে গেলে একটু কষ্ট করতে হয়। তারপর একটা গেট দেখলো। গেটে লেখা-"ধন্যবাদ আবার আসবেন"


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২০৭ জন


এ জাতীয় গল্প

→ "নান্টু যাচ্ছে হোটেলে"

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now