বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আকাশটা মেঘলা হয়ে আছে।হয়ত এক্ষুনি বৃষ্টির ফোটা হয়ে ঝরবে আকাশের এই বিষণ্মতা।আকাশের সাথে সাথে আজ রুহির মনটাও কালো মেঘে ছেয়ে গেছে।রুহি চোখের জল আড়াল করতে ব্যস্ত।রুহি তো খুব করে চেয়েছিল রুহানকে।কিন্তু রুহান তো রুহি কে চায় না।
রুহান-কিরে তোর মন খারাপ?
রুহি-তোকে বলব কেন?
রুহান-আচ্ছা না বল।খাওয়া দাওয়া করেছিস?
রুহি-আমি তো ফকির না যে ভাতের অভাবে উপবাস করব।
রুহি চলে গেল।রুহি জানে আর কিছুটা সময় রুহানের সাথে কথা বললে ওর মুখ থেকে বেরিয়ে আসবে,"তোকে আমি কিছু বলতে চাই।তোকে ভিষণভাবে চাই আমি।অন্তত আমার ভালো থাকার জন্য হলেও তোকে চাই।"
বেচারা রুহান রুহির এইভাবে চলে যাওয়ার কোনো কারণ খুজে পায় না রুহান।ঐ দিন রুহি কে রুহান বলেছিল জানিস একটা মেয়েকে আমার খুব ভালোলাগে।
এর পরে আর রুহির সাথে ভালো করে কথা হয়নি।হয়ত রুহি বুঝতে পেরে গেছে রুহি কেই আমার ভালো লাগে।তাই রুহি আমাকে ignore করা শুরু করছে।আচ্ছা কত টা নিরবে নিঃশব্দে ভালোবাসলে রুহি টের পাবে না!একতরফা ভালোবাসা গুলো হয়ত এমনি হয়। ভালোবাসা হয়ত এিমাএিক।কেউ না কেউ কস্ট পাবেই।সেই কেউটা না হয় আমিই হলাম আমার গল্পে।সেই গল্পের নায়িকা রুহি আর নায়ক অন্য কেউ।এইগুলা ভাবতে ভাবতে রাস্তা দিয়ে হাটছিল রুহান।
তখন বৃষ্টি নামল।রুহি কে একটা কল করে বলল তোর না বৃষ্টি ভালো লাগে?চল না ভিজি।
রুহি-আজকে আমার মন ভালো নেই।
রুহান একাই ভিজল বৃষ্টি তে।
রুহিও তো রুহানের বৃষ্টি বিলাসের সঙ্গী হতে চেয়েছিল।কিন্তু সে ধরেই নিয়েছে রুহান অন্য কাউকে ভালোবাসে।
রুহান রুহির ignore টা একদমই সহ্য করতে পারে না।রুহান আর পারছে না।
রুহান চিন্তা করল আজ সে প্রকাশ করবে রুহির কাছে তার মনের ভিতরে বাক্সবন্দী হয়ে থাকা ভালোবাসাগুলো। রুহান কল করে-
রুহি দেখা করবি আজ আমার সাথে?
রুহি-কেন?
রুহান- দেখা কর পরে বলি।................
????????
পরদিন
রুহি-কি জানি বলতে চেয়েছিলি?
রুহান রুহির দিকে একগুচ্ছ কাশফুল এগিয়ে দেয়।তোর প্রতি ভালো লাগা গুলো জমতে জমতে ভালোবাসায় রূপ নিয়েছে।
রুহি অবাক হয়ে তাকিয়ে থাকে।
রুহি আমার জীবনের গল্পে তোকে নিয়ে লিখতে চায়।বিশ্বাস করে খুব ভালোবেসে ফেলেছি তোকে।
রুহি ছোটোবেলা থেকে রুহানকে চিনে।কিন্তু এই রুহানটা একটু অচেনা।
রুহান প্রচণ্ডভাবে ঘেমে গেছে এই টুকু কথা বলতে।
রুহান-না চাওয়া সও্বেও ভালোবেসেছি তোকে।
রুহি কিছু না বলে লাজুক ভাবে হাসল।
আর রুহান তা দেখছে।
পড়ন্ত বিকালের সূর্যের রক্তিম আভা রুহি চুলে এসে পড়েছে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now