বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
নাকহীন & কপালে চোখ :0
"রহস্য" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান =_= (০ পয়েন্ট)
X
কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নাক বিহীন কপালে এক চোখ নিয়ে এক অদ্ভুত কন্যা সন্তানের জন্ম দিয়েছে নিশি আক্তার নামে এক প্রসুতি। জন্মের ৩০ মিনিট পরই শিশুটির মৃত্যু হয়েছে। শনিবার বিকেল সাড়ে টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটির জন্ম হয়। দেড় বছর আগে নিশি আক্তারের বিয়ে হয় আসাদুজ্জামানের। এটি তাদের প্রথম সন্তান।
রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সের সুত্রে জানায়, শনিবার সকালে প্রসব বেদনা নিয়ে রৌমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় রৌমারী সদর ইউনিয়নের নটানপাড়া গ্রামের আসাদুজ্জামানের স্ত্রী নিশি আক্তার। পরে বিকেল সাড়ে ৪টার দিকে নিশি আক্তার একটি কন্যা সন্তানের জন্ম দিলে দেখা যায় শিশুটির নাক নেই এবং চোখ দুটি পাশাপাশি কপালের মধ্যে। পরে জন্মের আধা ঘন্টা পর শিশুটির মৃত্যু হয়।
এই শিশু জন্মের খবর ছড়িয়ে পড়লে স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটিকে এক নজর দেখার জন্য ভীড় জমায় উৎসুক জনতা।
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক অনুপ কুমার বিশ্বাস জানান, গর্ভ কালীন সময়ে ফলিক এসিড নামক টেবলেট না খাওয়ায় শিশুটির এমএম সেফালী রোগে আক্রান্ত হয়েছিল।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now