বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
মুসলিম তরুণের সাহসিকতায় ইহুদি নারীর ওপর হামলাকারীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে নিউইয়র্ক পুলিশ। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরীর ব্রুকলিনে ঘটনা ঘটে।
মুসলিম তরুণ আহমেদ খলিফা (১৭) কিউ ট্রেনে ব্রুকলিনের ঘরে ফিরছিল। ট্রেনের খালি বগিতে একজন নারীর ওপর হামলার ঘটনা প্রত্যক্ষ করেন। উপর্যুপরি হামলায় নারীটি রক্তাক্ত হয়ে পড়েন। চলন্ত ট্রেনটি নিউ ক্রিক অ্যাভিনিউ স্টেশনে আসার পর আহমেদ খলিফা চালকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। একদিকে দ্রুত অ্যাম্বুলেন্স ঘটনাস্থলে এসে পৌঁছে রক্তাক্ত ইহুদি নারীকে হাসপাতালে নিয়ে যায়। আহমেদ খলিফা ট্রেন থেকে নেমে হামলাকারীকে অনুসরণ করতে থাকেন। প্রায় এক কিলোমিটার পথ অনুসরণ করার পর আহমেদ খলিফা হামলাকারীকে একপর্যায়ে হারিয়ে ফেলে। এবার আহমেদ খলিফা সাহায্য চেয়ে চিৎকার শুরু করলে একজন প্রতিবেশী গাড়িচালক তার সাহায্যে এগিয়ে আসেন। একপর্যায়ে তারা আবার ওই হামলাকারীর সন্ধান পেয়ে যায় অনতিদূরে। বি-৬৮ বাসে হামলাকারী দ্রুত উঠে গেলে আহমেদ খলিফা এবং প্রতিবেশী যাত্রীবাহী বাসে অনুসরণ করতে থাকেন। পুলিশ না আসা পর্যন্ত তারা বাসটি অনুসরণ অব্যাহত রাখে। আহমেদ খলিফার নায়কোচিত ভূমিকার কারণে অবশেষে গ্রেপ্তার হয়েছে হামলাকারী রেভন জউন্স।
বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকার দীর্ঘদিনের নাগরিক পল ডি কস্ট বলেছেন, ‘নতুন প্রজন্মের সাহসিকতা প্রশংসনীয়। এটা যেন নতুন প্রজন্মের রক্তের সঙ্গে মিশে আছে, এটাই যেন আমাদের আশার পথ দেখায়।’
আহমেদ খলিফা বলে, ‘এটি খুবই স্বাভাবিক ঘটনা, আমি একজন মানুষ হিসেবে একজন অপরাধীর পিছু নিয়েছিলাম মাত্র। আমি যেকোনো সময় কোনো ধরনের চিন্তা ছাড়াই এ ধরনের কাজ করে যাব। এ কাজ আমি ধন্যবাদ পাওয়ার জন্য করিনি।’
বৃহস্পতিবার বিকেলে নিউইয়র্ক পুলিশের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, ইহুদি নারীর ওপর হামলার বিষয়টি তদন্তাধীন। এর পেছনে কোনো বিদ্বেষ কাজ করেছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now